রাজা দাস, বালুরঘাট: এক রাতে দুটি শিয়ালকে মেরে ফেলেছে সে। নিজের কৃতিত্ব জাহির করতে মৃত জন্তু দুটির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল এক যুবক। ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপনে।
[সৎ মায়ের ‘মারে’ মৃত কিশোর, পুলিশের জালে অভিযুক্ত]
দক্ষিণ দিনাজপুরের তপনের ভাদ্রাইল গ্রামে বাড়ি বিকি সরকারের। মঙ্গলবার রাতে ফেসবুকে দুটি মৃত শিয়ালের ছবি পোস্ট করে সে। ছবির ক্যাপশন, ‘দুটি শিয়াল মারলাম আজ রাতে’। চোখের নিমেষে ছবিটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে তপনের ওই যুবকের পোস্ট নজরে পড়ে কেন্দ্রীয় শিশু ও নারীকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধীর। তিনি আবার পশুপ্রেমী হিসেবেও পরিচিত। নড়েচড়ে বসে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও বন দপ্তর। সূত্রের খবর, উপর মহল থেকে পুলিশের কাছে বিকি দাসকে গ্রেপ্তারের নির্দেশ আসে। তপন থানায় অভিযোগ দায়ের করে বন দপ্তরও। শেষপর্যন্ত শুক্রবার বাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ভাদ্রাইল গ্রাম থেকে শিয়ালের মাথা ও হাড়গোড়ও উদ্ধার হয়েছে।
স্রেফ আনন্দ পাওয়া জন্য, এমনকী খাওয়ার জন্যও নিরীহ বন্যজন্তুদের হত্যার ঘটনা অবশ্য এ রাজ্যে নতুন নয়। গত বছর নভেম্বরেই উত্তর ২৪ পরগনার বারাসাতে ভাম বিড়াল মেরে রীতিমতো মহোৎসব করেছিল দুই যুবক। সেই ছবি যথারীতি ফেসবুকে পোস্ট করেছিল তারা। সোশ্যাল মিডিয়ায় ভাম বিড়াল মারার ছবি নজরে আসতেই তৎপর হয় বন দপ্তর। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। পুলিশি জেরায় ভাম বিড়াল মেরে খাওয়ার কথা স্বীকারও করেছিল ওই অভিযুক্ত।
[ সশস্ত্র পুলিশের কনস্টেবলকে বেধড়ক মার সিভিক ভলান্টিয়ারদের]
সর্বশেষ খবর
-
এই খাবার খেয়ে বছরে মৃত্যু ১৫ লক্ষ, অধিকাংশই শিশু! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
-
ফুটবলাররা যেন জঙ্গি, ম্যাচ দেখতে পকেট ফাঁকা! আমেরিকায় বিশ্বকাপ আর বিতর্ক যেন সমার্থক
-
স্ট্রাইক রেটে ডবল সেঞ্চুরি! ভারত ‘এ’ দলের হয়ে ঝোড়ো ইনিংস বৈভবের
-
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শিতা ও নেতৃত্বে নির্মিত উন্নয়নের মাইলফলক
-
রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েল মল্লিকেরও, তৃণমূলের রইল বাকি ৯