সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Health Recruitment Board) তরফে জারি হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট (নন মেডিক্যাল) গ্রেড-২ পদেই কর্মী নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।
অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট (নন মেডিক্যাল)
শূন্যপদ: ১০৫
আবেদনকারীর যোগ্যতা:
১. যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
২. হসপিটাল ম্যানেজমেন্ট কিংবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে।
৩. বাংলা ভাষায় লেখা এবং বলায় দক্ষ হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের নিরিখে সর্বোচ্চ ৩৬ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: রাজ্যের সরকারি হাসপাতালে রয়েছে চাকরির সুযোগ, জেনে নিন খুঁটিনাটি]
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী ৯ হাজার থেকে ৪০ হাজার ৫০০ টাকা বেতন পাবেন।
প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া:
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা দেখে প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। ইন্টারভিউয়ের পরই প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। যদি অনেক বেশি সংখ্যক আবেদনপত্র জমা পড়ে, তবে পরীক্ষাও নেওয়া হতে পারে।
আবেদনের পদ্ধতি:
www.wbhrb.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যেতে পারে।
আবেদনের ফি:
আবেদনের ফি হিসাবে প্রার্থীকে ২১০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। তফসিলি জাতি কিংবা উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে কোনও ফি লাগবে না।
আবেদন সংক্রান্ত অন্যান্য যেকোনও তথ্যের জন্য www.wbhrb.in এই ওয়েবসাইটে নজর রাখতে ভুলবেন না।
[আরও পড়ুন: বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে Amazon, জেনে নিন চাকরির খুঁটিনাটি]
সর্বশেষ খবর
-
প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, ড্রয়ারে ভর্তি কন্ডোম! শোরগোল পাণ্ডবেশ্বরে
-
বিশ্বকাপে ডাক পেয়েও খেলতে নারাজ ফরাসি তারকা! কারণ জানলে স্যালুট করবেন
-
সন্দীপনের বাড়িতে জনরোষে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিশানা ঋতব্রতের, মৃদুস্বরে তোপ বিজেপিকে
-
রুখতে পারলেন না অমিত শাহও! তামিলনাড়ুর ‘পোস্টার বয়ে’র সঙ্গে বিচ্ছেদে সিলমোহর বিজেপির
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে