সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি দেশের সেবায় কাজ করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কনস্টেবল (ট্রেডসম্যান) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। শূন্যপদ ২ হাজার ৭৮৮। আগ্রহী প্রার্থীদের আগামী ১ মার্চের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের শর্ত:
- আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
- যে পদের জন্য আবেদন করছেন সেই বিভাগে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- আইটিআইয়ের এক বছরের সার্টিফিকেট কোর্স পাশ অথবা ডিপ্লোমা করা থাকতেই হবে।
[আরও পড়ুন: Indian Railway Job 2022: বিপুল কর্মসংস্থানের সুযোগ, ভারতীয় রেলে ৩৫ হাজারের বেশি পদে নিয়োগ শুরু]
আবেদনকারীর বয়সসীমা:
১ আগস্ট, ২০২১ অনুযায়ী ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৩ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি:
https://rectt.bsf.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ দিন:
আগামী ১ মার্চের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফেসিয়েন্সি টেস্ট. লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
শূন্যপদ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই https://rectt.bsf.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: Govt Jobs 2022: আপনি কি ইঞ্জিনিয়ারিং পাশ? মিলতে পারে রাজ্য বিদ্যুৎ নিগম সংস্থায় চাকরির সুযোগ]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ