Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Ammy Virk

অ্যামি ভির্ককে লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি, রণবীর-করিনার সহ-অভিনেতাকে খুনের চেষ্টা!

রণবীর সিং, করিনা কাপুর থেকে দিলজিৎ দোসাঞ্ঝদের মতো তারকাদের সঙ্গে যেমন স্ক্রিন ভাগ করেছেন, তেমনই তাঁর সুরেলা কণ্ঠের ম্যাজিকে বুঁদ বর্তমান প্রজন্ম। সেই গায়ক-অভিনেতার উপর হামলার খবরে চাঞ্চল্য সিনেদুনিয়ায়। মুখ খুলল গায়ক-অভিনেতার পরিবার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৩:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৩:৫৮

options
link
অ্যামি ভির্ককে লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি, রণবীর-করিনার সহ-অভিনেতাকে খুনের চেষ্টা! zoom
আততায়ীদের হামলার শিকার অ্যামি ভির্ক।
Advertisement

কানাডায় কনসার্ট করতে গিয়ে বিপত্তি! আততায়ীদের হামলার শিকার অ্যামি ভির্ক (Ammy Virk)। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তথা বলিউড অভিনেতার কনভয় লক্ষ্য করে চলল সাত রাউন্ড গুলি। যার জেরে ঝাঁজরা হয়ে যায় গাড়ির কাঁচ। খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ সিনেদুনিয়ায়।

শো শেষ করার পর ম্যাককালাম রোডের ২৫০০-ব্লক দিয়ে ফেরার সময়ে গায়ক-অভিনেতার গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি চালায় আততায়ীরা। পুলিশি সূত্রে খবর, আততায়ীরা এক গাঢ় রঙের এসইউভিতে করে এসে অ্যামি ভির্ক যে গাড়িতে ছিলেন সেটিকে লক্ষ্য করে পর পর ৭ রাউন্ড গুলি চালায়।

পাঞ্জাবি ইন্ডাস্ট্রির পাশাপাশি মায়ানগরীর সেলেব পাড়াতেও বেশ পরিচিত মুখ অ্যামি। রণবীর সিং, করিনা কাপুর থেকে দিলজিৎ দোসাঞ্ঝদের মতো তারকাদের সঙ্গে যেমন স্ক্রিন ভাগ করেছেন, তেমনই তাঁর সুরেলা কণ্ঠের ম্যাজিকে বুঁদ বর্তমান প্রজন্ম। সেই গায়ক-অভিনেতার উপর হামলার খবরে চাঞ্চল্য সিনেদুনিয়ায়। উদ্বিগ্ন পরিবার, পরিজন-সহ সিনেইন্ডাস্ট্রির সহকর্মীরা। ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, সম্প্রতি ব্রিটিশ কলম্বিয়ার অ্যাবটসফোর্ডে কনসার্ট করতে যান অ্যামি। শো শেষ করার পর ম্যাককালাম রোডের ২৫০০-ব্লক দিয়ে ফেরার সময়ে গায়ক-অভিনেতার গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি চালায় আততায়ীরা। পুলিশি সূত্রে খবর, আততায়ীরা এক গাঢ় রঙের এসইউভিতে করে এসে অ্যামি ভির্ক যে গাড়িতে ছিলেন সেটিকে লক্ষ্য করে পর পর ৭ রাউন্ড গুলি চালায়। যদিও বুলেটপ্রুফ হওয়ায় অ্যামি-সহ ওই গাড়িতে থাকা বাকি চারজন এযাত্রায় বেঁচে গিয়েছেন, তবে গায়ককে যে খুনের চেষ্টা করা হয়েছে, এমনটাই অনুমান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Ammy Virk attacked in Canada
রণবীর সিংয়ের সঙ্গে অ্যামি ভির্ক

এদিকে ঘটনার পরই মুখ খুলেছেন অভিনেতা-গায়কের বাবা কুলজিৎ সিং। তিনি জানান, বুধবার সকালে ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। তবে অ্যামি ভির্কের ভাই নিশ্চিত করেছেন যে, গায়ক-অভিনেতা নিরাপদে রয়েছেন। পরিবারের তরফে এও জানানো হয় যে, অ্যামির সঙ্গে কারও কোনও শত্রুতা নেই, তাই কে বা কারা কোন কারণে গুলি চালাল, সেটা খতিয়ে দেখছে পুলিশ। তবে কোনও হতাহতের খবর না পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অ্যামি-ঘনিষ্ঠরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.