Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Annu Kapoor

‘কে এই সিদ্ধার্থ মলহোত্রা, রণবীর সিং?’ সুপারস্টারদের নিয়ে ‘টিপ্পনি’, ফের বিতর্কে অন্নু কাপুর

ঋষি কাপুরের পুত্র হওয়ার সুবাদে রণবীর কাপুরের মুখটা চেনেন অন্নু কাপুর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৬:৪৭

options
link
‘কে এই সিদ্ধার্থ মলহোত্রা, রণবীর সিং?’ সুপারস্টারদের নিয়ে ‘টিপ্পনি’, ফের বিতর্কে অন্নু কাপুর zoom
অন্নু কাপুর। ছবি: সোশাল মি়ডিয়া
Advertisement

অন্নু কাপুর আর বিতর্ক যেন ‘চিরসখা’। দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়াকে নিয়ে একের পর এক আলটপকা মন্তব্য করেই চলেছেন। কখনও ‘দুধের মতো শরীর’ তো কখনও আবার অবিবাহিত অভিনেত্রীকে শুভকামনা জানাতে গিয়ে বলে পেলছেন, ‘সদা সুহাগন রহে ও।’ যার বাংলা থর্জমা করলে হয়, আজীবন সিঁদুরে রাঙা থাক তোমার সিঁথি। এবার ইন্ডাস্ট্রির দুই তাবড় তারকাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ফের চর্চায় অন্নু কাপুর (Annu Kapoor)। রণবীর সিং আর সিদ্ধার্থ মলহোত্রার মতো সেলিব্রিটিদের চেনেনই না।

কোনওদিন তাঁদের সিনেমা দেখেননি। যদি কখনও সামনে এসে তাঁরা দাঁড়ান তাহলেও চিনতে পারবেন না। প্রয়াত কিংবদন্তি তারকা ঋষি কাপুরের বংশোধর হওয়ার সুবাদে শুধু রণবীর কাপুরকে চেনেন। এহেন যুক্তিতে হাসির খোরাক বর্ষীয়ান অভিনেতা অন্নু। বর্তমান প্রজন্মের অত্যন্ত প্রিয় তারকাদের নিয়ে এমন মন্তব্যে মনোক্ষুণ্ণ ভক্তরা। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে ছিলেন অন্নু। সেখানেই সিদ্ধার্থ-রণবীর সিংকে নিয়ে অকট স্বীকারোক্তি, “না অভিনেতা হিসেবে চিনি, না ব্যক্তিগতস্তরে। ওঁরা যদি আমার সামনে এসে দাঁড়ায়, তাহলেও আমি বুঝতে পারব না। ওঁরা কারা সেটাও আমার সঠিক জানা নেই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে বলিউডের হাই প্রোফাইল তারকা পরিবারের পরিবারের সন্তান রণবীর কাপুরের মুখের সঙ্গে পরিচিত। যদিও সেটা প্রয়াত কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের সন্তান হওয়ার দৌলতে। এই যুক্তিতে অন্নুর সংযোজন, “রণবীর তো ঋষি কাপুরের ছেলে তাই ওকে চিনি। আর বাকিদের…আমি তাঁদের কাজ কখনও দেখিনি। তাহলে তাঁরা কীভাবে কথা বলেন, কীভাবে দাঁড়ান, কী বলেন—আমি কী করে জানব?”

Annu Kapoor Says He Doesn't Know Sidharth Malhotra or Ranveer Singh, Sparks Controversy
অন্নু কাপুর

প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ সাম্প্রতিক অতীতে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের অভিনয় দক্ষতা নিয়ে মন্তব্যের বিরোধীতা করেছেন। বিগ বি ও কিং খানের সমর্থনে নাসিরউদ্দিনকে অন্নুর খোঁচা, “উনি যখনই কিছু বলেন সেটা নেতিবাচক। এদেশে এমন অনেক মানুষ আছেন যাঁরা বলবেন আপনি ভীষণ গুরুত্বপূর্ণ। তাঁদের ভাষায়, আপনি একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। কিন্ত, কারও ভাবনার উপর তো কিছু নির্ভরশীল নয়। সাধারণ মানুষ তাঁদের (শাহরুখ-অমিতাভ) সুপারস্টার বানিয়েছেন।”

এপ্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, নাসিরুদ্দিন শাহ সাম্প্রতিক অতীতে একাধিকবার অমিতাভকে অভিনেতার পরিবর্তে ব্যবসায়ী বলে কটূক্তি করেছেন। রেহাই পাননি বলিউডের বাদশা শাহরুখ খানও। কিং খামনের নিন্দা করলেও স্বীকার করেছিলেন, ইন্ডাস্ট্রির কোনও গডফাদারের সমর্থন ছাড়াই শাহরুখ খান যেভাবে সুপারস্টার হয়ে উঠেছেন, তা নিঃসন্দেহে অসাধারণ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.