সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিঅন্দরের ফিসফাস ছিল। তাঁদের দাম্পত্যের কাচে যে দাগ পড়েছে তা ঘনিষ্ঠমহলের অজানা ছিল না। অবশেষে প্রকাশ্যেই সে কথা স্বীকার করে নিলেন অর্জুন রামপাল ও মেহর জেসিয়া। যৌথ বিবৃতি দিয়ে কুড়ি বছরের দাম্পত্যে ইতি টানলেন তাঁরা।
[ একজন নয়, তিন অভিনেত্রীর সঙ্গে নয়া ছবিতে রোমান্স করবেন ভাইজান ]
১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন অর্জুন। মডেল পাত্রী মেহর তাঁর থেকে বয়সে বছর দু’য়েকের বড়ই ছিলেন। সেদিন প্রেমের পথে অবশ্য এসব বাধা হয়ে দাঁড়ায়নি। অভিনেতা হিসেবে সাফল্য বিয়ের পরেই ধরা দেয়। বলিউডে পায়ের নিচে মাটি পান। দুই দশকের দাম্পত্য। দুই কন্যা আছে তাঁদের। তবে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সম্পর্ক ভাল যাচ্ছে না অর্জুন ও মেহরের। একসময় ঘনিষ্ঠমহল জেনেও যায় যে, সব ঠিক নেই। বছর দুয়েক আগে এ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। বান্দ্রা কোর্টে তাঁদের দেখা গিয়েছে এবং তাঁরা বিচ্ছেদের মামলা করেছেন বলেই শোনা গিয়েছিল। যদিও অর্জুন নিজে টুইট করে তা খারিজ করেন। তবে এবার আর পরিস্থিতি সেরকম নেই। এবার একেবারে প্রকাশ্যে বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন বিচ্ছেদই মেনে নিচ্ছেন তাঁরা। দু’জনেই জানিয়েছেন, কুড়ি বছর পর তাঁদের মনে হয়েছে প্রত্যেকটা যাত্রাপথেরই অভিমুখ আলাদা হয়ে যায়। তাই এবার থেকে তাঁরা অন্য গন্তব্যের পথে হাঁটা দিলেন। তবে বহু সুখস্মৃতি জড়িয়ে আছে ফেলে আসা পথে। সে সব ভোলার নয়। তাই তাঁরা বন্ধু ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তাঁদের ভালবাসার মানুষদের কাছে একই রকম থাকবেন। শুধু যৌথযাত্রার পথ থেকে সরে গেলেন তাঁরা।
[ শেষবেলার কাহিনি নিয়ে প্রকাশ্যে ‘বিদায় ব্যোমকেশ’-এর ট্রেলার ]
যৌথ বিবৃতিতে আরও জানিয়েছেন, ব্যক্তিগত কথা তাঁরা নিজস্ব পরিসরেই রাখতে চেয়েছিলেন। কিন্তু অনেকসময়ই সত্যিকে ছাপিয়ে নানা গুজব মাথাচাড়া দিয়ে ওঠে। তাই সত্যিটা জানিয়ে দেওয়াই ভাল। তবে এ নিয়ে ভবিষ্যতে তাঁরা আর কোনও মন্তব্য করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।
সর্বশেষ খবর
-
বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার বিপুল অস্ত্র, মাদক তৈরির কারখানার হদিশ মালদহে!
-
সাধের মন্নতে নয়, ভাড়াবাড়িতেই নমো নমো করে কীভাবে গণেশ পুজো সারছেন? জানালেন শাহরুখ
-
শরীরের বয়স থমকে থাকবে, মাত্র ৫ টাকার এই পাতাতেই কেল্লাফতে, জেনে নিন সেবনের সঠিক নিয়ম
-
বন্ধ হরমুজ, সৌদিতে হাউথি হামলায় সংকটে মান্দেব প্রণালী! জ্বালানি উদ্বেগের মাঝেই মুখ খুলল ভারত
-
অসাড় হচ্ছে শরীর! ‘মায়ের সমান’ মোহনবাগানকে স্মরণ করে বত্রিশেই ফুটবলকে বিদায় প্রবীর দাসের