Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Surajit Banerjee

বিকট শব্দবাজির আওয়াজ, দীপাবলির রাতে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সুরজিৎ!

কেমন আছেন অভিনেতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১১:০৫

options
link
বিকট শব্দবাজির আওয়াজ, দীপাবলির রাতে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সুরজিৎ! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির আগে শব্দবাজি নিয়ে শত কড়াকড়ি, সতর্কবার্তা জারি হলেও লাভ হয়নি কিছুই! রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শব্দবাজির দাপট। আর তাতেই সোমবার রাতে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়।

কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো রুখতে কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট। রাজ্যে বাজি পোড়ানোর সময়ও নির্দিষ্ট করে বেঁধে দেওয়া হয়েছিল। তটস্থ ছিল পুলিশ-প্রশাসনও। তবুও এহেন পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভাবতে পারেননি অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। শেষমেশ অসুস্থ বোধ করে বাধ্য হয়েই একপ্রকার সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা। ঠিক কী ঘটেছে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সুরজিৎ আদতে বাগবাজার এলাকার বাসিন্দা। পাশের আবাসন থেকে লাগাতার বাজির শব্দে কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড় হয় প্রথমটায় অভিনেতার। কাচের জানলা বন্ধ করেও রক্ষা পাননি। ফেসবুকে সুরজিৎ জানান, ‘আমার পাড়া বাগবাজার স্ট্রিটে ৩২ নং ফ্ল্যাট বাড়ির ছাদে বীভৎস শব্দবাজি ফাটানো হচ্ছে। আমি অসুস্থ বোধ করছি।’ অভিনেতার পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই অনুরাগীরা উদ্বিগ্ন সুরজিতের শারীরিক পরিস্থিতি নিয়ে। সংবাদমাধ্যমের কাছে অভিনেতা জানিয়েছেন, “বাড়ির উঠোনে গিয়েছিলাম, ভয়ানক বাজির আওয়াজে বুক ধড়ফড় করা শুরু করে। হাত-পা কেমন একটা হয়ে গেছিল। সেসময়ে বারবার ১০০ ডায়াল করেও লাভ হয়নি। শেষমেশ উপায় না দেখে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি। স্নায়ু শিথিল করার ওষুধ খেতে বলেন উনি। এতে ধড়ফড়ানি কমে কিছুটা।” দিন কয়েক আগেই সুরজিৎ ইউএসজি করিয়ে এসেছেন বলে জানিয়েছেন। অভিনেতার আর্জি, “দয়া করে শব্দবাজি ফাটানো বন্ধ হোক।”

প্রসঙ্গত সোমবার রাতে উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় শব্দবাজি ফাটানোর আওয়াজ শোনা গিয়েছে! জানা গেল, প্রশাসনের কাছে একাধিক অভিযোগও জমা পড়ছে। প্রশাসনের পক্ষ থেকে সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অতীতে দেদারে শব্দবাজি ফাটানোর ঘটনা দেখা যেত কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। পরবর্তীকালে শব্দবাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করে আদালত। পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর নির্দেশিকাও জারি করা হয়েছিল। পুলিশ-প্রশাসন আদালতের নির্দেশ মেনে বিভিন্ন জায়গায় প্রচার, অভিযান চালায়। কলকাতার বহুতলগুলির ছাদ থেকে শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠেছিল বেশ কয়েক বছর আগেও। এবার কালীপুজোয় রাজ্যে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পরিবেশবান্ধব সবুজ বাজি পোড়ানো যাবে বলে আদালত নির্দেশ দেয়। শব্দবাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞাও রয়েছে। কিন্তু রাত বাড়তে সেই শব্দবাজি ফাটানোর আওয়াজ পাওয়া যায় সর্বত্র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.