সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চমক দিতে দারুণ ভালবাসেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর । নতুন নতুন চরিত্রে নিজেকে বার বার মেলে ধরছেন। কখনও পাশের বাড়ির মিষ্টি মেয়ে, তো কখনও পাইলট। কখনও আবার ভূতের ছবিতে মুখ্য চরিত্র। আর এবার একেবারে ভোল পালটে জাহ্নবী হলেন ড্রাগ ডিলার!
গপ্পোটা হল, সম্প্রতি প্রকাশ্যে এসেছে জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) নতুন ছবি ‘গুড লাক জেরি’র (Good Luck Jerry) ট্রেলার। ট্রেলারেই চমক দিলেন জাহ্নবী। এই ছবিতে বিহারের একটি মেয়ের চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে।
কী গল্প বলবে জাহ্নবীর ‘গুড লাক জেরি’?
View this post on Instagram
ছবিতে জাহ্নবীর চরিত্রের নাম জেরি। জেরির একটি কাজ চাই। সংসারের হাল তাঁর হাতেই। কাজ খুঁজতে গিয়ে নানা গণ্ডগোলে ফেঁসে যায় জেরি। হঠাৎ করেই জেরির মা ক্যানসারে আক্রান্ত হয়। মাথায় আকাশ ভেঙে পড়ে জেরির। টাকা জোগার করতে ড্রাগস পাচারের কাজে নেমে পড়ে জেরি। এরপরই গল্প মোড় নেয় থ্রিলারে।
View this post on Instagram
[আরও পড়ুন: প্রকাশ্যে কঙ্গনার ‘এমার্জেন্সি’র টিজার, ইন্দিরা গান্ধী লুকে চমকে দিলেন অভিনেত্রী]
এই ছবিতে জাহ্নবী কাপুর ছাড়াও অভিনয় করেছেন দীপক ডোবরিয়াল, মীতা বশিষ্ঠ, সুশান্ত সিংয়ের মতো অভিনেতারা। গুড লাক জেরি মুক্তি পেতে চলেছে ২৯ জুলাই। ছবিটি মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে। ছবির পরিচালক সিদ্ধান্ত সেন। গোটা ছবির শুটিং হয়েছে পাঞ্জাবে।
View this post on Instagram
[আরও পড়ুন: আলিয়ার পর এবার মা হতে চলেছে ক্যাটরিনা! নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া