সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পছন্দের গান শুনতে শুনতেই সন্তানের জন্ম দিয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। বৃহস্পতিবার দুপুরে ছেলের জন্ম দেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, স্পাইনাল অ্যানেস্থেশিয়া করা হয়েছিল অভিনেত্রী-সাংসদের। সেই সময় অপারেশন থিয়েটারে চালানো হয়েছিল নুসরতের পছন্দের গান। সেই গান শুনতে শুনতেই ছেলে ঈশানের জন্ম দেন।

প্রথমে শোনা গিয়েছিল, সেপ্টেম্বর মাসে সন্তানের জন্ম দেবেন নুসরত। কিন্তু কিছুদিন আগে জানা যায়, আগস্ট মাসের শেষেই ভূমিষ্ঠ হবে অভিনেত্রী-সাংসদের সন্তান। শহরের এক বেসরকারি হাসাপাতালে বেড বুক করা হয়েছে। সূত্রের খবর মানলে, একাই আবাসন থেকে নেমে গাড়িতে চড়ে হাসপাতালে গিয়েছিলেন নুসরত। তবে হাসপাতালে নাকি সারাক্ষণ তাঁর পাশে ছিলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)।

[আরও পড়ুন: আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন Sonu Sood! অভিনেতার নয়া পদক্ষেপে জল্পনা]
শোনা গিয়েছে, নুসরত ও তাঁর সন্তানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে সাবধানতার খাতিয়ে দু’জনকে আরও কিছুটা সময় পর্যবেক্ষণে রাখতে চাইছেন চিকিৎসকরা। সমস্ত কিছু স্বাভাবিক থাকলে শনিবার নুসরত ও তাঁর ছেলেকে সাধারণ কেবিনে ফেরানো হতে পারে। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারে দু’জন।

গত বছরের পুজোর পর থেকেই স্বামী নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে থাকছেন না নুসরত জাহান। পরে নুসরতের থেকে আলাদা হতে চেয়ে আলিপুর আদালতে মামলা করেন নিখিল। সেই সময় অভিনেত্রী-সাংসদ জানিয়েছিলেন, তাঁর ও নিখিলের তুরস্কের ডেস্টিনেশন ওয়েডিং ভারতে বৈধ নয়। ফলে বিচ্ছেদ নেওয়ার প্রশ্ন ওঠে না। কারণ তিনি ও নিখিল লিভ-ইন সম্পর্কে ছিলেন। নুসরতের এই মন্তব্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। তাঁর সঙ্গে যশের ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন ওঠে।

এমন পরিস্থিতিতে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। তাতে অভিনেত্রী-সাংসদকে তুমুল সমালোচিত হতে হয়। কঠিন এই সময় পেরিয়েই সন্তানের জন্ম দেন নুসরত। ছেলের নাম রেখেছেন ঈশান। ইংরাজিতে নামের বানান Yishaan। অর্থাৎ নামের শুরুতেই Y শব্দের ব্যবহার করেছেন। মনে করা হচ্ছে, ছেলের নামের এই আদ্যাক্ষরেই তাঁর বাবার নাম জানিয়ে দিলেন অভিনেত্রী-সাংসদ।
[আরও পড়ুন: Nusrat-Taslima: ‘ছেলেকে ভালভাবে মানুষ করবে নুসরত’, অভিনেত্রী-সাংসদের প্রশংসায় তসলিমা]
সর্বশেষ খবর
-
কিং কোহলির সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা এই ৭ বইয়ের, আপনার সংগ্রহে আছে তো?
-
অসহিষ্ণু বিশ্বে এভাবেও ছিন্নমূল প্রেমের গল্প বলা যায়, ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’য় দেখালেন ইমতিয়াজ
-
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে পরপর চড়, জয়পুরে বিক্ষোভে চরম হেনস্তা! তুঙ্গে উত্তেজনা
-
বিশ্বকাপে ইবোলার থাবা? রোনাল্ডোদের বিরুদ্ধে খেলবে ‘আক্রান্ত’ কঙ্গো, কী করবে ট্রাম্প প্রশাসন?
-
যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ, ‘ময়ূরাসন’ বলে টিপ্পনি সায়ন্তিকার, রসিকতা মিমিরও