সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় প্রায় হয়ে এসেছে। শোনা যাচ্ছে, জানুয়ারি মাসেই তারিখ নির্দিষ্ট। যেকোনও সময় ঘোষণা হয়ে যেতে পারে। প্রথম সন্তানের জন্মের আগে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাই আগেভাগেই করোনা (Corona Virus) পরীক্ষা করিয়ে নিয়েছেন। দুই তারকারই কোভিড (COVID-19) পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে খবর। আর এই খবরকে নিশ্চিত করেছেন স্বয়ং বিরাট কোহলি। বছরশেষের পার্টিতে সস্ত্রীক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) এবং অভিনেতা শিব পণ্ডিতের (Shiv Panditt) সঙ্গে যে ছবি তিনি পোস্ট করেছিলেন। তাতেই সকলের কোভিড নেগেটিভ হওয়ার কথা লিখেছিলেন।
View this post on InstagramAdvertisement
২০১৭ সালের ১১ ডিসেম্বর ইটালির ডেস্টিনেশন ওয়েডিংয়ে অনুষ্কার সঙ্গে সাত পাকে ধরা দিয়েছিলেন বিরাট। তিন বছরের মাথায় প্রথম সন্তানের আগামন বার্তা জানান দুই তারকা। ২৭ আগস্ট একই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তাঁরা। তারপর থেকেই ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন ও বলিউড তারকার জীবনের নতুন সদস্যকে নিয়ে উৎসাহ তুঙ্গে।
[আরও পড়ুন: টলিপাড়ায় ফের বাজল বিয়ের সানাই, বছরের শুরুতেই পূর্ণতা পেল মিমি-ওমের প্রেম]
অন্তসত্ত্বা অবস্থাতেই বিরাটের সঙ্গে দুবাইয়ের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গিয়েছিলেন অনুষ্কা। কিন্তু সুরক্ষার খাতিরে স্ত্রীকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যেতে পারেননি বিরাট। তবে সময়ের আগেই ফিরে এসেছেন। সারাক্ষণ নাকি স্ত্রীকে চোখে চোখে রাখছেন তিনি। গত বছর বিরাটের পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা বিস্মৃতির অতলে চলে গিয়েছে। নতুন বছরে নতুন শুরুর প্রতীক্ষায় তারকা দম্পতি। তাঁদের জীবনের এই নতুন অধ্যায়ের সাক্ষী হতে প্রবল আগ্রহী অনুরাগীরাও।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘সিটে কি করোনার ডিম রাখা আছে?’, প্রেক্ষাগৃহে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোচ্চার রুদ্রনীল ]
সর্বশেষ খবর
-
সমস্ত সামাজিক প্রকল্প অব্যাহত, দরিদ্রদের হাত শক্ত করাই লক্ষ্য, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী স্বপনের
-
মিলবে মোট ৩৮ শতাংশ ডিএ! ডবল ইঞ্জিন বাজেটে বিরাট সুখবর সরকারি কর্মীদের, অক্টোবর থেকে কার্যকর
-
বিজেপি পার্টির প্রতিষ্ঠা কবে? কবে তৈরি হয় জনসংঘ? কর্মীদের আদর্শ বোঝাতে বিশেষ ‘পাঠচক্র’ বিজেপির
-
এবার মেট্রোপথে জুড়বে ইডেন গার্ডেন্স! এসপ্ল্যানেড থেকে সম্প্রসারণ হবে করিডর
-
তিন পুত্রের বাবার সঙ্গে চার সন্তানের মায়ের ‘পরকীয়া’, প্রতিবাদ করায় থানার সামনে স্ত্রীর মাথা ফাটালেন যুবক!