সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হলেন জনপ্রিয় গায়িকা আকৃতি কক্কর। বুধবার গায়িকার কোল জুড়ে এল ফুটফুটে পুত্রসন্তান। স্বামীকে সঙ্গে নিয়ে সোশাল মিডিয়ায় সন্তান আসার সুখবর দিলেন আকৃতি।
সোশাল মিডিয়ায় আকৃতি লিখলেন, ”১লা নভেম্বর থেকে আমাদের পরিবারে ছোট্ট দুটি পা আর সুন্দর একটি হৃদয়ের আগমন ঘটেছে। আমাদের আদরের সন্তান আমাদের সঙ্গেই রয়েছে। ঈশ্বর আমাদের সবথেকে সুন্দর একটি অভিজ্ঞতা দিয়েছেন।” সঙ্গে আকৃতি আরও লিখলেন, ”আমরা আমাদের বাবা-মা এবং আমার বোনদের ধন্যবাদ জানাতে চাই আমাদের পাশে থাকার জন্য।” চিকিৎসককেও ধন্য়বাদ জানিয়েছেন আকৃতি।
View this post on Instagram
[আরও পড়ুন: অভিষেকের ডেডলাইন শেষের আগেই অ্যাকশন! ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে রাজ্যপালকে চিঠি কেন্দ্রের]
২০১৬ সালের ৮ মার্চ চিরাগ অরোরার সঙ্গে বিয়ে হয় আকৃতি কক্করের। বিয়ের প্রায় ৭ বছর পর অবশেষে সন্তান হওয়ার সুখবর শোনালেন আকৃতি।
[আরও পড়ুন: জীবিত বাবার ডেথ সার্টিফিকেট বের করে জমি দখল! কাঠগড়ায় ‘কীর্তিমান’ ৬ ছেলে]
সর্বশেষ খবর
-
১৪ বছর পর দলীপ চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় পূর্বাঞ্চল, শেষ দিনে কার্যত নিয়মরক্ষার লড়াই
-
পুজোয় আমিষ নৈব নৈব চ, ফতোয়া না রীতি
-
‘দ্য ভিঞ্চি’ এল রুবিতে! কলকাতায় অস্ত্রোপচারে রোবটিকের নতুন চমক
-
বাড়িতে বানানো গোলাপ জলে পঞ্চমীর আগেই ত্বকে ফিরবে জেল্লা, রইল ২টি পদ্ধতি
-
যোগী সাক্ষাতে টিম ‘হনুমান অংশ’, ধর্মীয় আবেগকে অস্ত্র করে ভোটবাক্স ভরার ধান্দা! তোপ কং নেতার