Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Arijit Singh

ছাত্র সমর্থনে দুর্বার অরিজিৎ সিং! ‘সবজান্তা ডাক্তার’কে প্রকাশ্যেই ‘তুফানি’ জবাব গায়কের

নিন্দুকদের, ঢক্কা-নিনাদ যতই হোক, পরোয়া করেন না অরিজিৎ। এবার সংশ্লিষ্ট ইস্যুতে জনৈক চিকিৎসককে 'তুফানি' জবাব দিয়ে ফের নেটপাড়া সরগরম করলেন 'প্লেব্যাক সম্রাট'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ২১:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ২১:২৭

options
link
ছাত্র সমর্থনে দুর্বার অরিজিৎ সিং! ‘সবজান্তা ডাক্তার’কে প্রকাশ্যেই ‘তুফানি’ জবাব গায়কের zoom
ছাত্র সমর্থনে দুর্বার অরিজিৎ সিং!
Advertisement

রাজনীতির সাতে-পাঁচে তিনি থাকেন না, কিন্তু বরাবর বলিষ্ঠ কণ্ঠে নিজস্ব অবস্থান স্পষ্ট করেছেন। সম্প্রতি দিল্লিতে নিট কেলেঙ্কারির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে সুর চড়িয়ে নেটভুবনের একাংশের ‘বিরাগভাজন’ হতে হয়েছে অরিজিৎ সিংকে। কিন্তু গায়ক বরাবরই নিজের শর্তে চলেন। অতঃপর নিন্দুকদের, ঢক্কা-নিনাদ যতই হোক, পরোয়া করেন না অরিজিৎ। এবার সংশ্লিষ্ট ইস্যুতে জনৈক চিকিৎসককে ‘তুফানি’ জবাব দিয়ে ফের নেটপাড়া সরগরম করলেন ‘প্লেব্যাক সম্রাট’।

“এক ডাক্তারবাবু আমার বক্তব্যে বেশ বিরক্ত হলেন। যেন আমি ওঁর মতামতের পরোয়া করি! শিক্ষার্থীদের পাশে কেন দাঁড়িয়েছি? ওই চিকিৎসককে আমার বক্তব্য বোঝাতে গেলে…” 

Arijit Singh reacts to backlash after supporting CJP protests
‘ককরোচ জনতা পার্টি’র ছাত্র আন্দোলন সমর্থন করে বিতর্কে অরিজিৎ সিং। কী জবাব গায়কের?

ঠিক কী ঘটেছে? পড়ুয়া আন্দোলনের আবহে দিন কয়েক ধরেই এক্স হ্যান্ডেলে পোস্ট বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন অরিজিৎ। সেখানেই এক ডাক্তার গায়ককে তুলোধনা করেন! অরিজিৎও দমে যাওয়ার পাত্র নন। ঢিলের বদলায় পালটা পাটকেল ছুড়েছেন। এক পোস্টে সেকথাই তুলে ধরলেন তিনি। অরিজিৎ জানান, “এক ডাক্তারবাবু আমার বক্তব্যে বেশ বিরক্ত হলেন। যেন আমি ওঁর মতামতের পরোয়া করি! শিক্ষার্থীদের পাশে কেন দাঁড়িয়েছি? ওই চিকিৎসককে আমার বক্তব্য বোঝাতে গেলে উনি ‘সবজান্তা’ সুলভ একটডা হাবভাব দেখালেন এবং গাছ কাটা নিয়ে প্রশ্ন তুলে বললেন— “দেশে প্রতিটি গাছ কাটার বদলে নতুন চারা রোপণ করা হচ্ছে কি না, সেটা খোঁজ নিয়েছেন?” ওঁকে আর কোনও উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। বিশ্বাসই করতে পারছি না যে, একজন ডাক্তার কীভাবে এত বিভ্রান্ত বা অবাস্তব যুক্তি দিতে পারেন! ওঁর চেয়ে একজন মালি বা পরিবেশপ্রেমী হয়তো অনেক ভালো উত্তর দিতে পারতেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিট কাণ্ডে আন্দোলনরত ছাত্রদের হয়ে সুর চড়ানোয় অরিজিৎকে নেটপাড়ার একাংশ ‘চিনের দালাল, দেশদ্রোহী’ বলেও তোপ দাগেন। দিন দুয়েক আগে এক ভক্তকেও কড়া জবাব ছুড়েছেন তিনি। জনৈক অনুরাগী বলেছিলেন, “সিজেপি কিংবা সরকারকে নিয়ে বলছি না, কিন্তু আপনার প্রতি যে শ্রদ্ধা ছিল, সেসব উবে গিয়েছে। এবার থেকে আপনাকে মন থেকে ঘৃণা করা শুরু করলাম।” উত্তরে পালটা অরিজিৎ বলেন, কেউ তাঁর পাশে থাকুক বা না থাকুক, শিক্ষার্থীদের পাশে তিনি থাকবেনই। গায়কের কথায়, “কেউ আমাকে শ্রদ্ধা করল কি না করল, সেসবে আমি ভাবিত নই। কারও মতামত নিয়েও আমার কোনও মাথাব্যথা নেই। কারণ সকলেরই নিজস্ব মতামত রয়েছে। তাই ভক্ত হিসেবে আমাকে মিষ্টি-মিষ্টি কথা বলতে তুমি বাধ্য করতে পারো না। আমার মতামত যদি তোমাকে আঘাত করে থাকে, তাহলে আমি দুঃখিত! কিন্তু আমি ক্ষুব্ধ। তাই আমাকে ক্ষমা করে নিজেকে মুক্ত করো। প্রয়োজনে আমার সব গান ডিলিট করে দাও, শোনার দরকার নেই। আমার অস্তিত্ব ভুলে যাও। খুশি থাকো। কিন্তু আমি নিজের মত বদলাব না।”

অরিজিৎ সিংয়ের ভাইরাল পোস্ট
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.