সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড এখন অনেক বেশি এক্সপেরিমেন্টাল। তথাকথিত লাভ স্টোরি, নায়ক ভিলেনের মারপিটের বাইরে বলিউডের ঝুলিতে এখন একেবারে নতুন নতুন গল্প। যে গল্প বিনোদনের মোড়কে সমাজ বদলানোর কথাও বলে দেয়। ঠিক যেমন, আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বাধাই হো’, ‘শুভ মঙ্গলম জাদা সাবধান’, ‘চণ্ডীগড় করে আশিকি’। এই প্রত্যেক ছবিতেই সমাজের নানা ট্যাবুকে ভাঙার চেষ্টা করেছে বলিউড।
সেই পথেই এবার হাঁটতে চলেছে পরিচালক হর্ষবর্ধন কুলকার্নির নতুন ছবি ‘বাধাই দো’ (Badhai Do Trailer)। রাজকুমার রাও এবং ভূমি পেডনেকর অভিনীত এই ছবির ট্রেলারেই তার আভাস পাওয়া গেল।
[আরও পড়ুন: বিচ্ছেদের পরও একই হোটেলে থাকছেন ধনুষ-ঐশ্বর্য! ফের জোড়া লাগতে চলেছে সম্পর্ক? ]
মঙ্গলবার মুক্তি পেল ‘বাধাই দো’ ছবির ট্রেলার। ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। ভূমি অভিনয় করছেন পিটি টিচারের চরিত্রে। ট্রেলার দেখে যেটুকু গল্পের ইঙ্গিত মেলে, বোঝা যায়, ‘বাধাই দো’ ছবিতে রাজকুমার ও ভূমি দুজনেই সমকামী মানুষের চরিত্রে অভিনয় করছেন। কিন্তু পরিবারের কাছে তাঁদের এই সমকাম লুকিয়ে রাখতে চায়। পরিবারের লোকজনের চোখে ধুলো দিতে টুক করে বিয়ে করে ফেলেন রাজকুমার ও ভূমি। এরপরেই শুরু হয় যত গণ্ডগোল। শেষেমেশ কী দুজনের এই জীবন রহস্য গোপন রাখতে পারবে তাঁরা? কমেডির ধাঁচে সেই গল্পই বলতে চলেছে ‘বাধাই দো।’
View this post on Instagram
হর্ষবর্ধন কুলকার্নি এর আগে তৈরি করেছেন ‘হান্টার’ ছবি। সেখানেও যৌনতার এক গল্পকে বিনোদনের মোড়কে সামনে নিয়ে এসেছিলেন পরিচালক।
ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করে রাজকুমার রাও লিখলেন, ‘এটা এমন এক ছবি যা মন ছুঁয়ে যায়। অনেকটা সুন্দর জার্নির মতো। যা কিছুতেই ভোলা যায় না।’
View this post on Instagram
ছবিটি মুক্তি পেতে চলেছে ১১ ফেব্রুয়ারি। ‘ভ্যালেটাইন্স ডে’র কথা মাথায় রেখেই এই ছবির মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। পরিচালকের কথায়, প্রেম দিবসে এক অন্য প্রেমের গল্পই দেখতে পাবে দর্শক।
[আরও পড়ুন: ভামিকার ছবি তুলবেন না! নেটদুনিয়ায় মেয়ের ভিডিও ভাইরাল হতেই কড়া প্রতিক্রিয়া বিরুষ্কার]
সর্বশেষ খবর
-
ব্রিকসের মধ্যাহ্নে মহাভোজের আয়োজন! নিরামিষ ভারতীয় পদে বিশ্বনেতাদের রসনাতৃপ্তি
-
অস্ত্র উদ্ধারে গোয়েন্দাদের রাডারে মাও শীর্ষনেতা আকাশ! নজরে বাঁকুড়া-পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ডের জঙ্গলপথও
-
অরুণাচল থেকে লাদাখ! সীমান্ত সংঘাতের আবহে দিল্লিতে মুখোমুখি আলোচনায় মোদি-জিনপিং
-
তৃতীয় টেস্টেও হার, চুনকামের লজ্জা নিয়ে ইংল্যান্ড থেকে ফিরতে হচ্ছে পাকিস্তানকে
-
ভেসে যেতে পারে শেষ সম্বল! শুরু রক্ষণাবেক্ষণ, কত দিন সম্পূর্ণ বন্ধ থাকবে দুধিয়ার বেইলি ব্রিজ?