সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (CoronaVirus) কালেই মা হলেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পূজা। জানালেন তাঁর স্বামী কুণাল বর্মা (Kunal Verma)।
সোশ্যাল মিডিয়াতেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন পূজা। সেই সময় খবর ছড়িয়েছিল, বিয়ের আগেই নাকি গর্ভবতী হয়েছিলেন তিনি। পরে জানা যায়, করোনা (COVID-19) পরিস্থিতির জেরে বড় অনুষ্ঠান করে বিয়ে সারতে না পারলেও রেজিস্ট্রি করে ফেলেছেন পূজা এবং কুণাল।
[আরও পড়ুন: প্রভাস-দীপিকার মেগা বাজেট ছবিতে অমিতাভ বচ্চন, দেখুন ‘বাহুবলী’র ভিডিও বার্তা]
হিন্দি টেলিভিশন অভিনেতা কুণাল। ২০০৮-এর ধারাবাহিক ‘তুঝ সং প্রীত লাগাই সাজনা’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন দু’জনে। হিন্দি ধারাবাহিকের পাশাপাশি বাংলায় দেবের (Dev) ‘চ্যালেঞ্জ ২’, ‘হইচই আনলিমিটেড’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন পূজা। হিন্দিতে তাঁকে দেখা গিয়েছে ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ ছবিতে। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি শেয়ার করেছেন পূজা। বিশেষ ফটোশুটও করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অন্তঃসত্ত্বা পূজার এই সাহসী ছবিটিও।

সন্তানের জন্মে বেজায় খুশি কুণাল। জানালেন পূজা এবং ছেলে দু’জনই ভাল এবং সুস্থ আছে। সব ঠিক থাকলে খুব শিগগিরিই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। করোনা পরিস্থিতি না থাকলে বড় অনুষ্ঠান করেই বিয়েটা সারার ইচ্ছে ছিল পূজা-কুণালের। তা সম্ভব হয়নি। এমনকী পূজার রেজিস্ট্রিতেও তাঁর মা উপস্থিত থাকতে পারেননি। পরিস্থিতি ঠিক হলে বড় করে সেলিব্রেশন করার পরিকল্পনা রয়েছেন পূজা ও কুণালের।
[আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে অনুপ জালোটা-জসলিন মাথারু! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া