সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার সঙ্গে সঙ্গেই বলিউডেও জাঁকিয়ে বসছে ভাইরাসের প্রকোপ। আক্রান্ত হচ্ছেন একের পর এক অভিনেতা-অভিনেত্রীরা। যে তালিকার নবতম সংযোজন অভিনেতা ভিকি কৌশল (Vicky kaushal) এবং অভিনেত্রী ভূমি পেড়নেকর। সোশ্যাল মিডিয়ায় নিজেরাই সংক্রমিত হওয়ার কথা জানিয়েছেন।
‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত অভিনেতা এদিন ইনস্টাগ্রামে লেখেন, “সবরকম সতর্কতা অবলম্বন করেছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে আমি আপাতত হোম কোয়ারেন্টাইনে আছি। ওষুধও খাচ্ছি। যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের কাছে অনুরোধ, সকলে যেন করোনা পরীক্ষা করিয়ে নেন। সকলে সাবধানে থাকুন।”
[আরও পড়ুন: ‘মসিহা’ ঋতাভরী! বস্তির ১০০ দুস্থ প্রবীণের টিকাকরণের ব্যবস্থা করলেন অভিনেত্রী]
View this post on Instagram
একইরকমভাবে নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অক্ষয়ের সঙ্গে একাধিক ছবিতে জুটি বাঁধা ভূমিও (Bhumi Pednekar)। তিনিও আপাতত সেলফ আইসোলেশনে রয়েছেন।শরীরে কোভিডের সামান্য উপসর্গও রয়েছে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে এই পরিস্থিতিকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিচ্ছেন অভিনেত্রী। দেশবাসীর অবহেলা ও গা ছাড়া মনোভাবই অতিমারী পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। আছড়ে পড়তে পারে দ্বিতীয় ঢেউ। তা রুখতে সচেতন হওয়া প্রয়োজন। সমস্ত কোভিড (COVID-19) নিয়মবিধি মানা প্রয়োজন। এমনটাই মত ভূমির।
View this post on Instagram
নিউ নর্মালে বলিউডে (Bollywood) রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে মারণ ভাইরাসটি। গত কয়েকদিনের মধ্যে একাধিক তারকার আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আমির খান, আর মাধবন, আলিয়া ভাট, গওহর খান, বাপ্পি লাহিড়ী, পরেশ রাওয়াল, রণবীর সিং- কেউই বাদ যাননি। সংক্রমণের পরের দিনই আবার হাসপাতালে ভরতি হয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেতা গোবিন্দা। এবার ভিকি ও ভূমির শরীরেও থাবা বসাল এই ভাইরাস।
[আরও পড়ুন: করোনা আক্রান্ত হওয়ার পরদিনই হাসপাতালে অক্ষয়, সংক্রমিত ‘রামসেতু’ ছবির ৪৫ কলাকুশলী]
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়