Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অযোধ্যা

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত, শান্তি বজায় রাখার আবেদন বলিউড তারকাদের

সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন অনুপম খের, ফারহান আখতাররা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৯, ২০১৯, ১৩:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৯, ২০১৯, ১৩:৪২

options
link
অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত, শান্তি বজায় রাখার আবেদন বলিউড তারকাদের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বছরের প্রতীক্ষার অবসান। শনিবার অযোধ্যা মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। রায় নিয়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই আবেদন জানিয়েছেন রাজনীতি থেকে ক্রীড়া ও বিনোজন জগতের ব্যক্তিত্বরা। বুদ্ধিজীবীরা দেশের সর্বত্র শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন। পিছিয়ে নেই বলিউডও। ফারহান আখতার থেকে অনুপম খের, সবাই সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন। মানুষ যাতে শীর্ষ আদালতের সিদ্ধান্ত মেনে নিয়ে শান্তি বজায় রাখে, সেই আবেদনই করেছেন তাঁরা।

অনুপম খের ‘রঘুপতি রাঘব রাজা রাম’ গানের কলি নিয়ে টুইটে করেছেন। বলেছেন, ‘আল্লাহ তেরে নাম, ঈশ্বর তেরে নাম। সবকো সম্মতি দে ভগবান।’ একই কথা বলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি গানের দু’টি লাইন নিয়ে টুইট করেছেন। পরিচালক অনুভব সিনহা বলেছেন, ‘আজ হিন্দু বা মুসলিম হয়ে ভেবো না। আজ ভারতীয়ের দৃষ্টিভঙ্গিতে দেখো।’ 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: ছত্রপতি শিবাজিকে ‘অপমান’ করায় কেবিসি বয়কটের ডাক, ক্ষমা চাইলেন অমিতাভ ]

হংসল মেহেতা বলেছেন, ‘সময় লাগে। কিন্তু হয়ে যায়। সুপ্রিম কোর্ট বিতর্কিত জমি নিয়ে তার রায় শুনিয়েছে। আইনকে সম্মান জানান। আর যারা এ নিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে (রাজনৈতিক বা টিআরপি), তাদের এড়িয়ে চলুন। এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে।’ এগিয়ে যাওয়ার কথা বলেছেন, অতুল কাসবেকরও।

মধুর ভান্ডারকর, হুমা কুরেশি ও ফারহান আখতার শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়েছে। হুমা লিখেছেন, ‘ক্ষতচিহ্ন ভরিয়ে এবার এক দেশের লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত।’ ফারহান আখতার বলেছেন, ‘আজকের অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায় মেনে নিন। এই রায় আপনার পক্ষে যাক বা বিপক্ষে, মেনে নিন। আমাদের দেশের এগিয়ে যেতে হবে।’

[ আরও পড়ুন: হল না মানভঞ্জন? কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অনুপস্থিত প্রসেনজিৎ ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.