Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Celina Jaitly

বিকৃত যৌনাচার-মারধরে অসুখী দাম্পত্য, ‘কান্না দুর্বলতা নয়’, লড়াইয়ের বার্তা সেলিনার

প্রেমের টানে অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটার হগের সঙ্গে ২০১১ সালে সংসার পেতেছিলেন সেলিনা। প্রায় ১৫ বছরের অসুখী দাম্পত্যের শিকার অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৯:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৯:০৬

options
link
বিকৃত যৌনাচার-মারধরে অসুখী দাম্পত্য, ‘কান্না দুর্বলতা নয়’, লড়াইয়ের বার্তা সেলিনার zoom
মাতৃদিবসে বিস্ফোরক অভিনেত্রী সেলিনা জেটলি। ছবি: সংগৃহীত
Advertisement

১৫ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনে সুখের মুখ দেখেননি। স্বামীর দুর্ব্যবহার, বিকৃত যৌনতার শিকার তিনি। তবে গত বছর স্বামী পিটার হেগের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেন। ৫০ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেন। সেলিনা (Celina Jaitly) এবার ইনস্টাগ্রামে তাঁর জীবন সংগ্রামের কথা শেয়ার করলেন।

তিনি ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “ধীরে ধীরে সেরে উঠতে যদি দেখেন আমাকে…যদি আমাকে সুখে বাঁচতে দেখেন, আমার পছন্দের খাবার খেতে দেখেন, সুন্দর পোশাক পরে হাসতে দেখেন…শুধু এটাই। আপনি সেই রাতগুলি দেখেননি যেদিন আমি একা কেঁদেছি। আপনি সেই দিনগুলি দেখেননি যেদিন আমি শূন্যতায় দিন কাটিয়েছি। আপনি জানেন আমি কতবার নিজের উপর বিরক্ত হয়েছি। আবার আমি শান্তভাবে একা লড়েছি। কেউ দেখেনি। আমি শিখেছি কীভাবে নিজের জন্য একা টিকে থাকতে হয়।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি আরও লেখেন, “সুতরাং যখন আপনারা হাসতে দেখবেন এখন, জানবেন তা সহজ নয়। এই হাসি আসলে কান্না থেকে তৈরি হয়েছে। এই শান্তি আমি অর্জন করেছি। হৃদয় ভাঙার যন্ত্রণা, আতঙ্ক নিয়ে দিন কাটিয়েছি। আমি সেরে ওঠা বেছে নিয়েছি। বেড়ে ওঠা বেছে নিয়েছি। একদিন আরও শক্তিশালী, শান্ত, আত্মবিশ্বাসী হওয়ার পথ বেছে নিয়েছি।” সবশেষে তিনি আরও লেখেন, “জীবনে সবসময় সঠিক দরজা খোলার পথ রয়েছে। কিন্তু হ্যাঁ… তাতে যদি আপনাকে রাতে কাঁদতে হয়, তা-ও ঠিক আছে। কান্না দুর্বলতা নয়। মুক্তি। ভগবান তোমার কথা শুনলে একদিন চোখের জল শুকিয়ে যাবে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Celina Jaitly (@celinajaitlyofficial)

বলে রাখা ভালো, প্রেমের টানে অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটার হগের সঙ্গে ২০১১ সালে সংসার পেতেছিলেন সেলিনা। প্রায় ১৫ বছরের অসুখী দাম্পত্যের শিকার অভিনেত্রী। স্বামীর বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। নিজের যৌনজীবনের ভয়ংকর অভিজ্ঞতার কথাও বহুবার শেয়ার করেছেন সেলিনা। সেলিনার দাবি, বিয়ের ঠিক পর থেকেই স্বামীর আসল রূপ দেখতে পান তিনি। অভিনেত্রী জানান, “পিটার আমাকে পণের জন্য বাধ্য করত। বলত, সমস্ত ভারতীয় জামাইদের দেখেছি মোটা পণ, দামি পোশাক, গয়না পেতে। ফলত আমার বাড়ি থেকে পিটারকে ৭ লক্ষ টাকার গয়না-কাফলিঙ্ক উপহার দেওয়া হয়েছিল।”

মধুচন্দ্রিমার তিক্ত অভিজ্ঞতার কথাও জানান সেলিনা। তিনি বলেন, “ইতালিতে মধুচন্দ্রিমায় গিয়ে যখন ঋতুস্রাবের মরণকামড়সম যন্ত্রণায় ভুগেছি, পিটারকে বলেছিলাম, ডাক্তারের কাছে নিয়ে যেতে। ও রেগে গিয়ে আমার উপর চেঁচিয়ে ওয়াইন গ্লাস ছুঁড়ে ভেঙে দেয়। যমজ সন্তান জন্ম দেওয়ার তিন সপ্তাহের মাথায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলেছিল- আমার জীবন থেকে বেরিয়ে যাও। সেসময়ে আমি সন্তানদের স্তন্যপান করাচ্ছিলাম। এক প্রতিবেশী এসে উদ্ধার করেন আমাকে।”

তিনি আরও বলেন, “বিকৃত যৌনাচারে অভ্যস্ত ছিল পিটার। নিত্যদিন পায়ুকামে (অ্যানাল সেক্স) বাধ্য করত আমাকে। স্ত্রী হিসেবে আমার প্রতি মানসিক টান তো দূরঅস্ত, আমাকে যৌনপুতুলে পরিণত করেছিল স্বামী পিটার হগ। সন্তানদের সামনে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত।” এমনকী নগ্ন ছবি তুলে রেখে বিভিন্ন সময়ে ব্ল্যাকমেইল করার অভিযোগও তুলেছেন সেলিনা জেটলি। তা সত্ত্বেও শুধুমাত্র মনের টানে ১৫ বছর অসুখী দাম্পত্য কাটিয়েছেন বলেও জানান অভিনেত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.