Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Cocktail 2

ওপেনিংয়েই চার কোটির বেশি হাঁকাবে ‘ককটেল টু’! অগ্রিম বুকিংয়ে ঝড়

মুক্তির আগে নজরকাড়া বুকিং। প্রথমদিনের অগ্রিম বুকিংয়ের হিসেবের নিরিখে এটুকু স্পষ্ট পয়লা দিনেই বক্স অফিসে ঝড় তুলবে শাহিদ, কৃতী আর রশ্মিকার রোম্যান্টিক কমেডি 'ককটেল ২'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৬:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৬:৪৫

options
link
ওপেনিংয়েই চার কোটির বেশি হাঁকাবে ‘ককটেল টু’! অগ্রিম বুকিংয়ে ঝড় zoom
'ককটেল ২'-এর নজরকাড়া অগ্রিম টিকিট বুকিং
Advertisement

সাল ২০১২, হোমি আদাজানিয়ার নির্দেশনায় মুক্তি পেয়েছিল সইফ আলি খান, দীপিকা পাডুকোন ও ডিয়ানা পেন্টি অভিনীত রোম্যান্টিক কমেডি ‘ককটেল’। সিক্যুয়েলের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেছে সিনেপ্রেমীরা। রাত পোহালেই হবে সেই অপেক্ষার অবসান। ১৯ জুন মুক্তি পাবে ‘ককটেল টু’। দীর্ঘ চোদ্দ বছর পর প্রেম-বন্ধুত্বের আখ্যানের এক নতুন গল্প বুনেছেন পরিচালক। কাস্টিং বদলে পুরনো বোতলে নতুন ওয়াইন পরিবেশন করবেন নির্মাতারা। কিন্তু সেই সুরাতে মন ভিজবে দর্শকের? সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষারত হিন্দি ছবির দর্শক।

দীপিকা-ডিয়ানার পরিবর্তে এই ছবিতে নয়া সংযোজন কৃতী শ্যানন ও দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দানা। আর সইফের স্থানে ‘রোমিও’ শাহিদ। ত্রয়ীর রসায়নের ঝলক ইতিমধ্যেই দর্শকের মনে উন্মাদনার পারদ চড়িয়েছে। ‘ককটেল ২’-এর অগ্রিম টিকিট বুকিং তো সেই ইঙ্গিতই দিচ্ছে। মুক্তির আগে নজরকাড়া বুকিং। প্রথমদিনের অগ্রিম বুকিংয়ের হিসেবের নিরিখে এটুকু স্পষ্ট পয়লা দিনেই বক্স অফিসে ঝড় তুলবে শাহিদ, কৃতী আর রশ্মিকার রোম্যান্টিক কমেডি ‘ককটেল ২’।

Advertisement
Cocktail 2 opens with strong advance bookings.
ককটেল ২

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিকের রিপোর্ট মোতাবেক, মুক্তির আগেই ভারতে ‘ককটেল ২’-এর অগ্রিম বুকিং ২.৪৯ কোটি টাকা। ব্লকড সিটসহ এই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৪.৬৬ কোটি টাকা। দেশজুড়ে ইতিমধ্যেই ৭০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। যার মধ্যে সর্বাধিক অগ্রিম বুকিং হয়েছে মহারাষ্ট্রে। এখানে এক হাজার ৪৯১ টি শোয়ের জন্য অগ্রিম বুকিংয়ের পরিমাণ ৬২.১৫ লক্ষ টাকা। ব্লকড সিটসহ সেই অঙ্ক ছুঁয়েছে ৯৭.২৪ লক্ষ টাকা। অগ্রিম টিকিট বুকিংয়ের পরিসংখ্যান থেকে সিনে বিশেষজ্ঞদের অনুমান, ওপেনিং ডে-তেই চার কোটির বেশি আয় হবে।

Cocktail 2 opens June 19 with strong advance bookings.
‘ককটেল ২’-এর নজরকাড়া অগ্রিম বুকিং

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সময় যত এগবে অগ্রিম বুকিং উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বর্তমান প্রবণতা অনুযায়ী, Cocktail 2 প্রথম দিনে প্রায় ৫ থেকে ১০ কোটি টাকার মধ্যে আয় করতে পারে বলে মনে করা হচ্ছে। স্যাকনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে দিল্লি-এনসিআর, মুম্বই, পুনে, বেঙ্গালুরু এবং হায়দরাবাদের মতো বড় শহরগুলিতে দর্শকদের আগ্রহ একেবারে চোখে পড়ার মতো। অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানই সবকিছু নির্ধারণ করে না তবুও দর্শকদের আগ্রহের একটি প্রাথমিক ইঙ্গিত দেয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.