Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Deepika Padukone

হাতে বন্দুক, কপালে রক্তের দাগ, ‘পাঠান’ ছবির লুকে চমক দিলেন দীপিকা!

২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে 'পাঠান'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২২, ১৭:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২২, ১৭:৩১

options
link
হাতে বন্দুক, কপালে রক্তের দাগ, ‘পাঠান’ ছবির লুকে চমক দিলেন দীপিকা! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের ‘পাঠান’ ছবির লুক দেখে হইচই পড়ে গিয়েছিল গোটা বলিউডে। আর এবার সেই ছবিতেই একেবারে ভোলবদলে হাজির হলেন দীপিকা পাড়ুকোন। হাতে বন্দুক, কপালে রক্তের দাগ। দীপিকার মারকাটারি রূপ দেখে হতবাক অনুরাগীরা। যে জুটি ইতিমধ্যেই বহু ছবি হিট দিয়েছেন সেই জুটি যে পাঠানে ফের ম্যাজিক ছড়াবেন, তার ইঙ্গিত পাওয়া গেল ছবির টিজার ও ফার্স্টলুকেই। দীপিকার এই নতুন অবতারের মোশন পোস্টার শেয়ার করলেন শাহরুখ নিজেই।

শাহরুখ লিখলেন, ‘গুলি মারতে দীপিকার বন্দুকের প্রয়োজন নেই!’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি বলিউডের বাদশা খান। তিনি বড়পর্দার ম্যাজিক। ভিলেন হোক বা প্রেমিক নায়ক। গোটা তিরিশ বছর ধরে বক্স অফিসে শাহরুখ নামই যথেষ্ট!

বলিউডে নাকি রয়েছে নেপোটিজম। কিন্তু শাহরুখ (Shah Rukh Khan) এসবকে ফুৎকারে উড়িয়েছে। বলিউডের মাটিতে নিজের লড়াই নিজে লড়েছেন। কেরিয়ারের শুরুটা খুব একটা সহজ ছিল না। তবে পরিশ্রমের ফল যে মিঠে হয়, তা কিন্তু প্রমাণ দিলেন শাহরুখ নিজেই। নব্বই দশকে শাহরুখ ম্যাজিকে বুঁদ হয়ে রইল গোটা বলিউড। যা এখনও চলছে। তা বোঝা যায় মন্নতের সামনে শাহরুখের জন্মদিনে অনুরাগীদের উন্মাদনা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

[আরও পড়ুন: বিয়ের প্রস্তাবে মেলেনি সাড়া, ক্যাটরিনাকে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার উঠতি অভিনেতা ]

জীবনে উত্থান-পতন দেখেই চলেছেন শাহরুখ। গত কয়েক বছরে বক্স অফিসে সেভাবে কোনও ছবিই হিট করেনি শাহরুখের। তার উপর সম্প্রতি ছেলে আরিয়ান ও মাদককাণ্ড নিয়ে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েন। তবে কথায় আছে না, ঝড় একদিন থেমেই যায়। আর ঝড়ের পরেই সুন্দর আকাশের দেখা পাওয়া যায়। ঠিক তেমনটিই ঘটল। শনিবার শাহরুখের বলিউডের ৩০ বছরের উদযাপনে প্রকাশ্যে এল ‘পাঠান’ ছবির ফার্স্টলুক। এক মুখ দাড়ি, হাতে বন্দুক। শাহরুখে অ্যাংরি অবতার দেখে ফের যেন শাহরুখ যুগের শুরু!

‘পাঠান’ ছবির টিজারে আলো আঁধারির মধ্যে মাত্র এক ঝলকই দেখা মিলেছিল শাহরুখের। তবে তাতেও তাঁর লম্বা চুলের নয়া লুক অনেকটাই স্পষ্ট হয়েছিল। আর গল্পের বিষয়বস্তু খানিকটা তুলে ধরলেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। টিজার দেখে যা আন্দাজ করা যায় সেই অনুযায়ী, এক চালচুলোহীন সর্বহারা ছেলের কাছে ভারতবর্ষই ধর্ম। এ দেশই তার অভিভাবক। আর সেই দেশকে রক্ষা করতেই বদ্ধপরিকর ‘পাঠান’।

চলতি বছর ১৫ আগস্টে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু গত বছর মাদক কাণ্ডে ছেলে আরিয়ান জড়িয়ে পড়ার জেরে এই ছবির শুটিং মাঝপথেই থামিয়ে দিতে বাধ্য হয়েছিলেন শাহরুখ। পরে ছেলে ঘরে ফিরলে কাজ শুরু করেন। তাই সবমিলিয়ে ‘পাঠান’-এর পোস্ট প্রোডাকশনের কাজও বাকি থেকে যায়। আর সেই কারণেই পিছিয়ে যায় ছবির মুক্তির দিন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখের কামব্যাক ছবিটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘এ রাজ্যে জন্ম না হলেই ভাল হত! দমবন্ধ লাগছে,’ বাংলার রাজনীতি নিয়ে ক্ষুব্ধ শ্রীলেখা ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.