সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশ তোমার, এ দেশ আমার, এ দেশ তাঁদেরও, যাঁরা স্বাধীনতার জন্য দিয়েছেন প্রাণ। ৭৫ বছরেও ভোলা যায় না তাঁদের সেই বলিদান। বারবার ফিরে আসে তাঁদের গল্প। সিনেমার পর্দায় ফুটে ওঠে তাঁদের জীবন কাহিনি। এবার স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি বড়পর্দায় তুলে ধরতে চলেছেন প্রযোজক-অভিনেতা দেব। স্বাধীনতা দিবসের দিনই প্রকাশ করলেন ‘বাঘা যতীন’ ছবির প্রথম ঝলক।

অকুতোভয় বাঘাযতীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক। আত্মমর্যাদা ও জাতীয়তাবোধের অধিকারী ছিলেন তিনি। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই একটি বাঘকে মেরেছিলেন। সেই কারণেই তাঁকে বাঘা যতীন নামে ডাকা হত। এমন এক মানুষের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব। তাঁর প্রযোজনাতেই ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়।
[আরও পড়ুন: ‘তোমরা কী ছাগল না পাগল?’, ‘ধর্মযুদ্ধ’ বয়কটের ডাক দিতেই ফুঁসে উঠলেন পরিচালক রাজ]
“যতীন মুখোপাধ্যায় হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর – বাঘা যতীন।” ক্যাপশনে একথা লিখেই ছবির প্রথম ঝলক প্রকাশ করেন দেব। যাতে গ্রাফিক্যাল মোশন ব্যবহার করা হয়েছে। নেপথ্যে শোনা যাচ্ছে ‘বন্দে মাতরম্’-এর সুর। এক্কেবারে শেষে বাঘা যতীন হিসেবে দেবকে দেখা যাচ্ছে।
“যতীন মুখার্জি হয় মারে না হয় মরে, ধরা দেয় না “
৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালীর বীরগাথা,
বাংলার বীর – বাঘাযতীন।#ArunRoy @nilayanofficial @RoyAnindit @DEV_PvtLtd#Baghajatin #75YearsOfIndependence pic.twitter.com/68XjEBba90— Dev (@idevadhikari) August 15, 2022
২০২১ সালে ‘গোলন্দাজ’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হিসেবে বড়পর্দায় দেবকে দেখা গিয়েছিল। এসভিএফের পরিচালনায় সে ছবিটি পরিচালনা করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এবার নিজের প্রযোজনাতেই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেব। তাতেই অনুরাগীদের প্রত্যাশার পারদ তুঙ্গে। আরও একটি ব্লকবাস্টার সুপারস্টার উপহার দিতে চলেছেন, এমনটাই মনে করছেন তাঁরা।
[আরও পড়ুন: উদ্দাম যৌনতার ভিডিও ফাঁস! প্রতিক্রিয়া দিতে গিয়ে কেঁদে ভাসালেন ‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি ]
সর্বশেষ খবর
-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা
-
শৈশবের ট্রমা সহজে কাটে না! প্রভাব পড়তে পারে প্রেমের সম্পর্কেও, বোঝা যায় এই লক্ষ্মণেই
-
সপ্তাহে ২ দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের