Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Sri Lanka crisis

‘সমালোচনা নয়, শ্রীলঙ্কার পাশে থাকুন!’ বিশ্ববাসীর কাছে আবেদন অভিনেত্রী জ্যাকলিনের

সিনেমায় অভিনয়ের জন্য ২০০৯ সালে শ্রীলঙ্কা ছেড়ে মুম্বইয়ে চলে আসেন জ্যাকলিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২২, ১৭:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২২, ১৭:০৭

options
link
‘সমালোচনা নয়, শ্রীলঙ্কার পাশে থাকুন!’ বিশ্ববাসীর কাছে আবেদন অভিনেত্রী জ্যাকলিনের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার নাগরিক হলেও, খুব একটা সে দেশে যাওয়া হয় না বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। তা বলে ভিটে মাটির প্রতি টান চলে যাবে! না, সেরকমটা ঘটেনি। তাই তো নিজের দেশ শ্রীলঙ্কা যখন আর্থিক কষ্টে জর্জড়িত, সেখানকার মানুষের দুবেলা মুখে অন্ন জোগার করতে প্রাণ ওষ্ঠাগত, তখন কি আর চুপ করে বসে থাকা যায়! তাই তো সোশ্যাল মিডিয়ায় শ্রীলঙ্কা নিয়ে আবেগঘন পোস্ট করলেন জ্যাকলিন। গোটা বিশ্ববাসীকে অনুরোধ করলেন, শ্রীলঙ্কার মানুষের পাশে দাঁড়াতে।

ভয়াবহ অর্থকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা (Sri lanka)। দেশের তহবিল প্রায় শূন্য। খাবার, জ্বালানি, ওষুধ অগ্নিমূল্য। ঘোর আর্থিক সংকটে পড়েছে শ্রীলঙ্কার মানুষ।

Advertisement

জ্যাকলিন তাঁর ইনস্টাগ্রামে সে দেশের জাতীয় পতাকার ছবি শেয়ার করে লিখলেন, ‘আমি শ্রীলঙ্কার নাগরিক। আমার দেশ ও সেখানকার মানুষ যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তা কিছুতেই মেনে নিতে পারছি না। আমি মর্মাহত। শ্রীলঙ্কার মানুষ যখন বেঁচে থাকার লড়াই করছে, তখন গোটা বিশ্ববাসী শ্রীলঙ্কা নিয়ে নানারকম মন্তব্য করতেই ব্যস্ত। আমার মনে হয়, রটে যাওয়া খবরের উপর ভিত্তি করে শোরগোল করা উচিত নয়। বরং এই মুহূর্তে শ্রীলঙ্কার পাশে থাকা উচিত আমাদের। শ্রীলঙ্কার মানুষদের শক্তি, সুস্থতার জন্য ২ মিনিট নীরবতা পালন করে প্রার্থনা করা উচিত আমাদের।’

[আরও পড়ুন: ‘আমিই সেরা’, শাহরুখ-প্রিয়াঙ্কাদের ‘ব্যর্থ সঞ্চালক’ বলে কটাক্ষ কঙ্গনার]

দেশবাসীর উদ্দেশে জ্যাকলিন এই পোস্টে আরও লেখেন, ‘মনোবল হারালে হবে না। আমার আশা খুব শীঘ্রই এই দুঃসময় কেটে যাবে।’

২০০৬ সালে ‘মিস ইউনিভার্স শ্রীলঙ্কার’ খেতাব জিতে ছিলেন জ্যাকলিন। তারপর সে দেশেই বেশ কিছু টিভি শো সঞ্চালনা করেছেন। সাংবাদিকতার ছাত্রী জ্যাকলিন বলিউডে পা রাখেন পরিচালক সুজয় ঘোষের ছবি ‘আলাদিন’ থেকে। এই ছবিতে জ্যাকলিনের বিপরীতে ছিলেন রীতেশ দেশমুখ এবং অমিতাভ বচ্চন। এরপর সলমনের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ছবিতে অভিনয়। এমনকী, রটে যায় সলমনের সঙ্গে নাকি প্রেমও করছেন জ্যাকলিন। সম্প্রতি ঠগ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন জ্যাকলিন।

[আরও পড়ুন: করিনার ছবি তুলতে গিয়ে আহত সাংবাদিক! দেখুন ভিডিও]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.