Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Karan johar

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হিটলিস্টে ছিলেন করণ জোহরও! ফাঁস চাঞ্চল্যকর তথ্য

সলমন খানের নামও নাকি ছিল গ্যাংস্টারের হিটলিস্টে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২২, ১৬:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২২, ১৬:৫২

options
link
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হিটলিস্টে ছিলেন করণ জোহরও! ফাঁস চাঞ্চল্যকর তথ্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হিটলিস্টের তালিকায় ছিলেন বলিউড পরিচালক করণ জোহরও (Karan Johar)! সম্প্রতি এমনটাই জানিয়েছেন লরেন্সের দলে থাকা এক সদস্য।

শনিবার পুলিশের হাতে ধরা পড়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য সিদ্ধেশ কাম্বলে। যিনি মহাকাল নামেও পরিচিত। মহাকাল পুলিশকে জানিয়েছে, এই দলের উদ্দেশ্যই ছিল জুলুমবাজি করে করণের থেকে টাকা তোলার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাঞ্জাবি সংগীত শিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে খুনের দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। এরপরই নিরাপত্তা বাড়ানো হল সলমন খানের (Salman Khan)। ২০১৮ সালে ভাইজানকে খুনের হুমকি দিয়েছিল লরেন্স। সেই কারণেই সিধু হত্যাকাণ্ডের পরে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না মুম্বই পুলিশ।

[আরও পড়ুন: মেয়েকে সঙ্গে নিয়ে কলকাতার রেস্তরাঁয় করিশ্মার পেটপুজো, কী কী খেলেন অভিনেত্রী? ]

হরিয়ানার স্পেশাল টাস্ক ফোর্সের কাছ থেকে লরেন্সের বিষয়টি জানার পরেই নড়েচড়ে বসে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে সলমন নিজের বাড়িতে নেই। এদিকে কানাডার মবস্টার গোল্ডি ব্রার এই খুনের দায় নিয়েছে বলেই জানা যাচ্ছে। গোল্ডি লরেন্সের খুবই ঘনিষ্ঠ। আর তাই সেদিকে লক্ষ্য রেখেই ইতিমধ্যেই তারকার বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আশপাশে কোনও ভিড় যাতে না হয়, সেদিকেও লক্ষ রাখা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৮ সালে লরেন্স বিষ্ণোই বলেছিল, ”আমি করলে তো জানাজানি হয়েই যাবে। সলমনকে যোধপুরেই মারব। এখনও তো আমি কিছু করিইনি। অকারণেই আমাকে জড়ানো হচ্ছে।” সেই সময় ‘রেস ৩’ ছবির শুটিং চলছিল। লরেন্সের এহেন হুমকির পরই তা সাময়িক বন্ধ হয়ে যায়। আসলে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে সলমনের নাম জড়ানোতেই লরেন্সের ক্ষোভ তৈরি হয়েছিল। যোধপুরের যে সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ পূজনীয়, সেই সম্প্রদায়েরই প্রতিনিধি ছিল লরেন্স। একই ভাবে যোধপুরে শুটিং করতে দিয়ে লরেন্সের রক্তচক্ষুর কবলে পড়েছিলেন মিকা সিংও। সেই কারণে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছিল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে সিধুর। তাঁর নিজের গ্রামে হওয়া শেষকৃত্যের সাক্ষী হতে জমায়েত হয় হাজার হাজার মানুষের। গত রবিবার তাঁকে গুলিতে ঝাঁজরা করে হত্যা করে আততায়ীরা। ঠিক আগের দিনই তাঁর নিরাপত্তা আলগা করা হয়েছিল। পরের দিনই ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। এখনও পর্যন্ত এই মামলায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: জুতো পরে মন্দিরে প্রবেশ করেছিলেন রণবীর? ‘ব্রহ্মাস্ত্র’ বিতর্কে মুখ খুললেন পরিচালক অয়ন ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.