Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
কার্তিক আরিয়ান

ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, ‘পতি পত্নী অউর উয়ো’ ছবির জন্য কটাক্ষের শিকার কার্তিক

ছবিটি নিয়ে লিঙ্গবৈষম্যের অভিযোগও উঠেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০১৯, ১৪:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০১৯, ১৪:৫২

options
link
ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, ‘পতি পত্নী অউর উয়ো’ ছবির জন্য কটাক্ষের শিকার কার্তিক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পেয়ার কা পঞ্চনামা’ ছবি মুক্তির পর কার্তিক আরিয়ানকে নিয়ে চর্চার অন্ত ছিল না। মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য নেটিজেনরা তাঁকে ভালমন্দ শুনিয়ে দিয়েছিলেন। যদিও অনেকে বলেছিলেন, তাঁর কীই বা করার ছিল? ছবির সংলাপ তো আর তিনি লেখেননি। কিন্তু কার্তিক সেই সংলাপ বলতে তো অস্বীকার করতে পারতেন। বলেছিলেন নেটিজেনরা। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হল। ‘পতি পত্নী অউর উয়ো’ ছবির জন্য ফের সমালোচনার শিকার হলেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পতি পত্নী অউর উয়ো’ ছবির ট্রেলার। সেখানে একটি সংলাপ রয়েছে, “স্ত্রীয়ের থেকে সেক্স চাইলে আমরা ভিখারি, স্ত্রীকে সেক্স না দিলে আমরা অত্যাচারী আর যদি কোনওভাবে ওর থেকে সেক্স নিলে আমরা ধর্ষক।” কার্তিক আরিয়ানের মুখে এই সংলাপ নিয়েই চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনরা বলছেন, কার্তিক আরিয়ানের ছবি থেকে বেশি কিছু আশা করা যায় না। কিন্তু এমন সংলাপ! এতটাও প্রত্যাশা করেননি তাঁরা। ২০১৯ সালে দাঁড়িয়ে এসব সংলাপ কেউ বলতে পারে? এমন প্রশ্নও তুলেছেন অনেকে। কেউ তো গোটা ট্রেলারটাকেই বিরত্তিকর বলেছেন। যদিও ছবিটি যে লিঙ্গবৈষম্যকে তুলে ধরে, তা অস্বীকার করেছেন ছবির অন্যতম প্রধান অভিনেত্রী ভূমি পেডনেকর। তাঁর মতে ছবিটি মজার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: রাজভবনের বিজয়া সম্মিলনীতে তারকারা, টলিপাড়ায় বিভাজনের ইঙ্গিত ]

১৯৭৮ সালের ‘পতি পত্নী অউর উয়ো’ ছবিটি মুক্তি পেয়েছিল। এখানে অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার, বিদ্যা সিনহা ও রঞ্জিতা কউর। সেই ছবিটিকেই এ যুগের মতো করে বানিয়েছেন পরিচালক মুদ্দাসর আজিজ। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকড় ও অনন্যা পাণ্ডে। ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপারশক্তি খুরানা। ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, রেনু রবি চোপড়া ও কৃষণ কুমার। ৬ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

[ আরও পড়ুন: ‘কোমরে তলোয়ার রাখুন’, বিতর্কিত মন্তব্য অভিনেত্রী কাঞ্চনার ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.