সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান খেয়ালি সাহারান। বৃহস্পতিবার জয়পুরের পুলিশ গ্রেফতার করেন খেয়ালিকে। জয়পুরের মানসরোবর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ২৫ বছর বয়সি এক তরুণী।
পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার চাকরি পাইয়ে দেওয়ার নামে এক হোটেলে তরুণীকে ডাকেন কমেডিয়ান খেয়ালি। তরুণীর অভিযোগ, হোটেলের রুমে মদ্যপ অবস্থায় তাঁকে ধর্ষণ করেন এই কৌতুকশিল্পী। তরুণীর অভিযোগের ভিত্তিতেই কৌতুক অভিনেতার বিরুদ্ধে আইপিসি ধারা ৩৭৬ (ধর্ষণ) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, খেয়ালি ওই হোটেলে দুটো রুম বুক করেছিলেন। হোটেলে হাজির ছিলেন আরও এক মহিলা। দুজনকেই বিয়ার খাওয়ার জন্য বাধ্য করেছিলেন খেয়ালি। মহিলাটি চলে যাওয়ার পর খেয়ালি তরুণীকে ধর্ষণ করে বলেই অভিযোগ উঠেছে।
[আরও পড়ুন: ‘ভণ্ডামোর ক্ষেত্রেও তাঁর প্রতিভার তুলনা হয় না!’, জন্মদিনে কবীর সুমনকে খোঁচা তসলিমার ]
খেয়ালি অংশ নিয়েছিলেন ‘ইন্ডিয়ান চ্যালেঞ্জ সিজন ২’-তে। কপিল শর্মার শোয়েও দেখা গিয়েছিল তাঁকে।
[আরও পড়ুন: এবার বড়পর্দায় আসছে ‘ঠগ’ সুকেশের জীবনী, নায়িকা কি জ্যাকলিন? ]
সর্বশেষ খবর
-
রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াই শেষ, স্ত্রী মিতাকে নিয়ে আত্মসমর্পণের পথে মাওবাদী নেতা শচীন
-
আঙুলের ইশারা, মুখের ভঙ্গিই ভরসা! মূক-বধিরদের ‘পাঠ’ খুদে ছাত্রী নাসিমার
-
বিনামূল্যে সোমনাথ দর্শন, ১০০০ ভক্তের থাকা-খাওয়া-যাতায়াতের খরচ দেবে রাজ্যই
-
‘রুল টেকার নয়, রুল শেপার’, গ্লোবাল সাউথের নেতৃত্বে ভারত! ব্রিকসে বিরাট ঘোষণা মোদির
-
‘মির্জাপুর’ সিনেমাকে টেক্কা, অক্ষয়-সইফের ‘হাইওয়ান’ সরিয়ে থাকবে ‘হনুমান অংশ’!