সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাপারটা যে এরকম ঘটবে, তা আগে থেকে আন্দাজও করতে পারেননি কেউই। কিন্তু হঠাৎই মহিলা সঞ্চালকের উপর ক্ষেপে গেলেন দক্ষিণী অভিনেতা শ্রীনাথ ভাসি (Sreenath Bhasi)। সঞ্চালককে শুরু করলেন গালিগালাজ দেওয়া।
কাণ্ডটা হল, মুক্তি পেতে চলেছে মালায়ালম ছবি ‘চট্টবী’। সেই ছবির প্রোমোশনের জন্যই এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসেছিলেন অভিনেতা শ্রীনাথ। হঠাৎই এক প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন শ্রীনাথ। তারপরই সঞ্চালিকার সঙ্গে অভব্য আচরণ করেন অভিনেতা। ক্যামেরা বন্ধ হতেই গালি গালাজ করতে থাকেন শুটিংয়ে সঙ্গে জড়িতে অন্যান্যদের।
[আরও পড়ুন: চলবে আড্ডা, খাওয়াদাওয়া, অষ্টমীতে পরবেন কাঞ্জিভরম, এবার পুজোয় আর কী কী করছেন মিমি?]
এই ঘটনায় শ্রীনাথের বিরুদ্ধে পুলিশে অভিযোগও করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শ্রীনাথকে সোমবার থানায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নিজের জন্য একটি দিন চেয়েছিলেন অভিনেতা। কিন্তু শেষমেশ সোমবারই থানায় যান তিনি। এর পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোটা ঘটনায় হতবাক শ্রীনাথের অনুরাগীরা। অনেকেরই মন্তব্য গোটা ঘটনা সাজানো। এটাও হয়তো সিনেমার প্রোমোশনের অঙ্গ। তবে ব্যাপারটি মোটেই তেমন নয়। ছবি মুক্তি আগেই বড়সড় বিপাকে পড়লেন অভিনেতা। তবে এরকম ঘটনা প্রথম নয়। বেশ কয়েক বছর আগে এক রেডিও জকির সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন শ্রীনাথ।
[আরও পড়ুন: ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত হলিউড অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন আলিয়া, রাজা মৌলির নতুন ছবিতে বড় চমক]
সর্বশেষ খবর
-
প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে ২৫ কোটি পড়ুয়া! বিনোদনে ভরপুর মোদির মাসব্যাপী ‘বার্থ ডে প্ল্যান’
-
বিজয় হাজারেতে কি ফের দিল্লির জার্সিতে বিরাট? দিল্লি সভাপতির কথায় জল্পনা
-
পুরুষ নন, নারী রূপেও পূজিত হন গণপতি! গণেশের এই বিরল রূপের কথা জানেন?
-
সেলফির আবদার, আলিয়ার কাছে আসতেই ভক্তকে ধাক্কা দেহরক্ষীর! নেটভুবনে নিন্দার ঝড়
-
‘সবসে জবরদস্ত…’, ব্রিকসে রুশ প্রেস সচিবের মুখে অনর্গল হিন্দি! ভাইরাল ভিডিও