সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নুসরত-পর্ব এখন নিখিল জৈনের কাছে অতীত। নিজেকে একেবারে পালটে নিয়ে নতুন অবতারে হাজির নিখিল (Nikhil Jain)। তিনি আর এখন শুধুই ব্য়বসায়ী নন, নিজের বস্ত্র বিপণনের জন্য মডেলও। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে নিখিল বলেছেন, ”আমি এখন নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত। অন্য় কিছু এখন আমার মাথাতেই নেই।” সাক্ষাৎকারে নিখিল আরও বললেন, ”সমাজ সেবার সঙ্গেও যুক্ত হতে চাই।” কথা রাখলেন নিখিল। দিওয়ালি উপলক্ষ্য়ে মূক-বধিরদের স্কুলে পৌঁছে গেলেন নিখিল। তবে একা নন, নিখিলের সঙ্গে দেখা গেল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে (Ritabhari Chakraborty)।

কচিকাঁচাদের দিওয়ালির উপহারও দিলেন নিখিল। আড্ডা দিলেন, ছবিও তুললেন। সংবাদ মাধ্যমকে নিখিল জানিয়েছেন, ঋতাভরী আমাকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। কালীপুজোর সকালটা বেশ ভালই কাটল। এই মুহূর্তগুলোই তো একটা প্রাপ্তি।
[আরও পড়ুন: ‘গোলন্দাজে’র পর এবার ‘রঘু ডাকাত’, কালীপুজোয় অনুরাগীদের সারপ্রাইজ দিলেন দেব]
View this post on Instagram
কচিকাঁচাদের সঙ্গে নিয়ে নিখিলের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন ঋতাভরী চক্রবর্তী। পোস্টে নিখিলকে ধন্যবাদও জানালেন তিনি। ঋতাভরী লিখলেন, ”এবারের দিওয়ালি সেলিব্রেশন কচিকাঁচাদের সঙ্গে। নিখিলকে অজস্র ধন্যবাদ এখানে আসার জন্য। বাচ্চাদের হাসি মুখ দেখেই বোঝা যাচ্ছে তাদের মনের আনন্দের কথা।”

কয়েকদিন আগেই নিজের বিপণন সংস্থার বিজ্ঞাপনের শুটের জন্য লাদাখে গিয়েছিলেন নিখিল। ঠিক সেই সময়ই কাশ্মীরে সিনেমার শুটিং করছিলেন নুসরত ও যশ। তবে সেসব নিয়ে মন্তব্য করতে নারাজ নিখিল।
[আরও পড়ুন: ও লাভলি! মদন মিত্রর সঙ্গে বাঙালি সাজে কালীপুজোর উদ্বোধনে রাখি সাওয়ান্ত]
সর্বশেষ খবর
-
‘আত্মহত্যা’ই কি করেছেন আশিস? খতিয়ে দেখার বার্তা অগ্নিমিত্রার
-
‘ছেড়েছিলেন মমতার সঙ্গ, কেউ ব্ল্যাকমেল করতে পারে’, আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
৩ লক্ষ খরচে ঘাড়ে জটিল অস্ত্রোপচার অভিনেত্রীর, ঘণ্টার পর ঘণ্টা ফোন ঘাটলে বিপদ হতে পারে আপনারও
-
বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, ‘আইনি ব্যবস্থা নিয়েছি’, বললেন মুখ্যমন্ত্রী
-
সোনা দিয়ে রূপচর্চা! হুজুগে ‘২৪ ক্যারাট গোল্ড সিরাম’ কিনেছেন? ছোট্ট ভুলে হতে পারে বিরাট ক্ষতি