সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাভের অঙ্ক বেশ ভাল বোঝেন অক্ষয় কুমার (Akshay Kumar)। গত বছরও তাঁর ৬টি সিনেমা মুক্তি পেয়েছিল। চলতি বছরে করোনা (CoronaVirus) পরিস্থিতির জেরে শুধুমাত্র ‘লক্ষ্মী’ (Laxmii) মুক্তি পেলেও আগামী বছরের কাজ গুছিয়ে নিয়েছেন বলিউডের খিলাড়ি। সূত্রের খবর মানলে, এবার পারিশ্রমিকের পরিমাণেও সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছেন তিনি। আসন্ন কমেডি ছবির জন্য নাকি ১০০ কোটি টাকা নিচ্ছেন অক্ষয়। হ্যাঁ, ১০০ কোটি টাকা! বি-টাউনের সর্বত্র শোনা যাচ্ছে এই গুঞ্জন।
কিছুদিন আগেই শোনা গিয়েছিল, ‘পতি পত্নী অউর উয়ো’ (Pati Patni Aur Woh) খ্যাত পরিচালক মুদাসসার আজিজের পরিচালনায় এতটি কমেডি ছবিতে অভিনয় করবেন অক্ষয়। ছবিটি প্রযোজনা করবেন জ্যাকি বাগনানি (Jackky Bhagnani)। কিছুদিন আগেই জ্যাকির প্রযোজনায় ‘বেল বটম’ (Bell Bottom) ছবির কাজ শেষ করেছেন অক্ষয়। সেই ছবির সেটেই নাকি এই ছবির চিত্রনাট্য তাঁকে শোনানো হয়েছিল। চিত্রনাট্য শুনে অক্ষয়ের পছন্দ হয়েছে। অভিনয়ে সম্মতি জানান। আর এই ছবির জন্যই নাকি ১০০ কোটি টাকা পেতে চলেছেন বলিউডের খিলাড়ি। বাকি ছবির বাজেট ৩৫ থেকে ৪০ কোটি টাকা। অর্থাৎ, সূত্রের খবর যদি সত্যি হয় তাহলে ছবির দ্বিগুণেরও বেশি পারিশ্রমিক পাবেন বলিউড তারকা।
[আরও পড়ুন: কীভাবে রায় পরিবারের অঙ্গ হয়ে উঠেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়? স্মৃতিচারণায় সন্দীপ রায়]
কিছুদিন আগেই ডিজনি প্লাস হটস্টারে (Disney+ Hotstar) মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত হরর কমেডি ‘লক্ষ্মী’। বিতর্ক, কটাক্ষ, নেটদুনিয়ার বয়কটের ডাক, সমালোচকদের বিরূপ প্রতিক্রিয়া সত্ত্বেও OTT প্ল্যাটফর্মে রেকর্ড ওপেনিং পায় ছবিটি। অক্ষয়ের এই ব্র্যান্ড ভ্যালুর উপরই নাকি ভরসা রাখছেন প্রযোজক জ্যাকি। তাঁর বিশ্বাস, ছবির স্যাটেলাইট, টেলিভিশন, OTT এবং গানের কপি রাইট থেকেই অর্ধেকের বেশি টাকা উঠে আসবে। বাকি টাকা সিনেমা হল থেকে মিলবে। তারপর উপরে নাকি ছবির শুটিং ৪৫ দিনের মধ্যে সেরে ফেলবেন অক্ষয়। এতে প্রোডাকশন কস্ট অনেকটাই কমে যাবে। আগামী বছরের জুলাই মাসে কমেডি ছবির শুটিং শুরু করতে পারেন অক্ষয়। ২০২২ সালে ছবি রিলিজের পরিকল্পনা রয়েছে পরিচালক-প্রযোজকের।
[আরও পড়ুন: আফ্রিকার জঙ্গলে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, টিজারেই মিলল দুরন্ত মোকাবিলার আভাস]
সর্বশেষ খবর
-
রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াই শেষ, স্ত্রী মিতাকে নিয়ে আত্মসমর্পণের পথে মাওবাদী নেতা শচীন
-
আঙুলের ইশারা, মুখের ভঙ্গিই ভরসা! মূক-বধিরদের ‘পাঠ’ খুদে ছাত্রী নাসিমার
-
বিনামূল্যে সোমনাথ দর্শন, ১০০০ ভক্তের থাকা-খাওয়া-যাতায়াতের খরচ দেবে রাজ্যই
-
‘রুল টেকার নয়, রুল শেপার’, গ্লোবাল সাউথের নেতৃত্বে ভারত! ব্রিকসে বিরাট ঘোষণা মোদির
-
‘মির্জাপুর’ সিনেমাকে টেক্কা, অক্ষয়-সইফের ‘হাইওয়ান’ সরিয়ে থাকবে ‘হনুমান অংশ’!