বিতর্কের কালো মেঘ যেন ক্রমশ ঘণীভূত হচ্ছে! ২০২৫ সালের কর্নাটকের ধর্মস্থল গণকবর কাণ্ড থেকে বেঙ্গালুরুতে ককরোচ জনতা পার্টি থেকে বিস্ফোরক মন্তব্য ঘিরে একেবারে শোরগোল। এবার ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে দায়ের হল ফৌজদারি মমলা। হিন্দু দেবদেবী এবং রামায়ণ নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরেই আইনি বিপাকে প্রকাশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা এবং ‘তিরুমালা তিরুপতি দেভাসথানামস ট্রাস্ট বোর্ড’ তথা ‘টিটিডি’র সদস্য জি. ভানুপ্রকাশ রেড্ডি।
সোমবার তিরুপতির অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগ, প্রকাশ রাজ কেরালা লিটরেচার ফেস্টিভ্যালসহ একাধিক জনসভা ও অনুষ্ঠানে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। অভিযোগে আরও বলা হয়েছে, প্রকাশ রাজ (Prakash Raj) অবলীলায় ভগবান রাম ও লক্ষ্মণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন। অভিযোগকারীর দাবি অনুযায়ী, ভগবান রাম ও লক্ষ্মণ উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত আক্রমণ করতে এসেছিলেন। এই প্রসঙ্গে তিনি লঙ্কারাজ্যের বিষয়ও উল্লেখ করেছেন।
আরও পড়ুন:

এরপরই হিন্দু সমাজের একটি অংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ভানুপ্রকাশ রেড্ডি তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, ১৭ এপ্রিল সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেখেছেন। সেখানেই প্রকাশ রাজ ভগবান রাম, লক্ষ্মণ এবং পবিত্র মহাকাব্য রামায়ণ সম্পর্কে অবমাননাকর, তথ্যগতভাবে ভুল এবং উসকানিমূলক মন্তব্য করছেন। ভিডিওটি দ্রুত সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের জন্ম।

অভিযোগকারী আরও দাবি করেছেন, প্রকাশ রাজ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ‘আর্য-দ্রাবিড়’ বিতর্ককে উসকে দিতেই এধরনের মন্তব্য করেছেন। যা ভারতের সাংস্কৃতিক ঐক্য ও ধর্মীয় সম্প্রীতিকে কলুসিত করে। একইসঙ্গে উসকানিমূলক মন্তব্য জনশৃঙ্খলা ও শান্তির পরিপন্থী। তাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। আদালতের কাছে অভিযোগকারী আবেদন, অভিযোগটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেওয়া হোক। প্রয়োজনে সমন জারি করে প্রকাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হোক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ধুন্ধুমার অ্যাকশনে ধুরন্ধর বিক্রম! কেমন হল ‘তারকাটা’? পড়ুন রিভিউ
-
সারান্ডা থেকে পলাতক ১০ লাখি মাও কমান্ডার! আস্তানা কি বঙ্গে? পথ চেয়ে অসুস্থ মা
-
ককরোচ জনতা পার্টি কি এবার ভোটের ময়দানে? অবস্থান স্পষ্ট করলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ
-
আইএসআইয়ের মদতে ভারতকে রক্তাক্ত করার ছক! দিল্লিতে গ্রেপ্তার ৭ জঙ্গি, জারি হাই অ্যালার্ট
-
নার্সিং ছাত্রীদের বাথরুমে উঁকি, ভিডিও যুবকের! রামপুরহাটে হুলস্থুল, আটক অভিযুক্ত