Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Priyanka and Debashish

টলিউডে এবার নতুন জুটি প্রিয়াঙ্কা-দেবাশিস, কোন ছবিতে দেখা যাবে এই টলি তারকাদের?

আর কে কে রয়েছেন এই ছবিতে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ১২:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ১২:২৯

options
link
টলিউডে এবার নতুন জুটি প্রিয়াঙ্কা-দেবাশিস, কোন ছবিতে দেখা যাবে এই টলি তারকাদের? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিকের চরিত্রে এবার পাওয়া যাবে প্রিয়াংকা সরকারকে। তাঁর চরিত্রটি টেলিভিশন চ‌্যানেলের প্রাক্তন ক্রাইম রিপোর্টারের। তিনিই কথক এই নতুন ছবির গল্পের। চিত্রনাট‌্য অনুসারে তার লেখা একটি বই প্রকাশ হচ্ছে। বইয়ের নাম ‘বাল্মীকি এ সাগা অফ এ কমন ম‌্যান’। সেই নামেই শঙ্খ ভট্টাচার্য-র নতুন ছবি। যার শুটিং শুরু হচ্ছে সামনের সপ্তাহে। আর প্রধান চরিত্রে রয়েছেন ‘মন্দার’, ‘রক্তবীজ’-খ‌্যাত দেবাশিস মণ্ডল। যাঁকে ঘিরে গল্প আবর্তিত হবে। এই প্রথমবার জুটি বাঁধছেন দেবাশিস ও প্রিয়াংকা। অন‌্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, সুমনা মুখোপাধ‌্যায় প্রমুখ।

পরিচালক শঙ্খ জানালেন, বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষাপটে এ গল্পের শুরু। ‘বাল্মীকি’ সমাজের সেই শ্রেণির মানুষের কথা বলে, যারা দ্বিতীয়বার বাঁচতে চায় এ পৃথিবীতে। বস্তিতে বসবাসকারী একটি ছেলে শাহিদ আনসারি এই চরিত্রে দেবাশিস মণ্ডল। সে অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে। একজন রাজনৈতিক ব‌্যক্তিত্বের সঙ্গে তার কাজের যোগ রয়েছে। এই এমএলএ-র চরিত্রে রজতাভ দত্ত। শাহিদ আম্মির সঙ্গে থাকে, যে চরিত্রে সুমনা মুখোপাধ‌্যায়। বস্তিতে বাচ্চাদের পড়ায় একটি ছেলে, শাহিদ তাকে সাপোর্ট করে। অন‌্যদিকে শাহিদের ভাই দূরে থাকে, বোর্ডিং স্কুলে পড়ে। এইরকম প্রেক্ষাপটে শাহিদের জীবনযাপন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদের নিচে ছিল মন্দির! রিপোর্টে জানাল ASI]

শাহিদের একটি অতীত রয়েছে। দাঙ্গার সময়ে কুড়িয়ে পাওয়া ছেলে সে। সেই সময় আমিনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, পালিয়েছিল বস্তি ছেড়ে তার সওহারের সঙ্গে। কোনওক্রমে সে প্রাণে বাঁচে আর তার সওহার মারা যায়। পালাতে গিয়ে এক মহিলার মৃতদেহের পাশ থেকে একটি বাচ্চাকে কুড়িয়ে নিয়েছিল, সেই হল শাহিদ। ছেলেটি সেভাবে পড়াশোনা শেখেনি, অন্ধকারেই জীবন তার। ভালো ফুটবল খেলত, কিন্তু খেলাটাও সে এগিয়ে নিয়ে যেতে পারেনি। শাহিদের সঙ্গে তার মায়ের সম্পর্কও অদ্ভুত। সেই টানাপোড়েন থাকবে ছবি জুড়ে। এই ছবি শঙ্খ ভট্টাচার্যর প্রথম ফিচার ফিল্ম। এর আগে শর্ট ফিল্ম, শর্ট ডকু ফিকশন, একটি ওয়েব সিরিজ (মুক্তির অপেক্ষায়) ইত‌্যাদি করেছেন। আগামী সপ্তাহেই শুটিং শুরুর কথা। কলকাতার শহরতলিতে হবে শুটিং। ক‌্যামেরার দায়িত্বে শুভদীপ কর্মকার। ছবির ব‌্যাকগ্রাউন্ড স্কোর আর গানের সুর করছেন দেবজ্যোতি মিশ্র আর একটি গান কম্পোজ করেছেন কুন্তল দে। গায়িকা প্রিয়ঙ্কনা সরকার ও ইপিআর-এর কণ্ঠে শোনা যাবে দারুণ গান।

[আরও পড়ুন: ‘আমার বস’ ছবির শুটিং শেষ করলেন রাখি গুলজার, অভিনেত্রীকে জড়িয়ে আবেগে ভাসলেন নন্দিতা ও শিবপ্রসাদ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.