সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ঘুরে গেল। এখনও অতিমারী পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারেনি বিশ্ব। কিন্তু মানবজাতির অস্তিত্বের লড়াই চলছে। বেশ কিছুদিন আগেই শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিন (Corona Vaccine) নেওয়ার পালা। কেউ টিকা নিচ্ছেন, কেউ আবার একটু অপেক্ষা করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমন পরিস্থিতিতেই করোনা টিকা নিলেন টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
গত বছরের এই সময় দেশজুড়ে করোনার সংক্রমণ (Corona pandemic) রুখতে জারি হয়েছিল লকডাউন। তা সত্ত্বেও মারণ এই ভাইরাসে প্রাণ হারান প্রচুর মানুষ। তবে চলতি বছরের শুরুতেই দেশে ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়েছে করোনার (COVID-19) দু’টি প্রতিষেধক কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন। ইতিমধ্যে প্রথম সারির করোনাযোদ্ধাদের টিকা দেওয়া হয়েছে। টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি-সহ আরও অনেকে। এর আগে ৬০ বছরের বেশি বয়স হলে তবেই তিনি করোনা টিকা নিতে পারতেন। অথবা যাঁদের বয়স ৪৫ বছরের বেশি এবং যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের টিকা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। প্রকাশ জাভরেকর আবার জানান, আগামী ১ এপ্রিল থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে সমস্ত মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে।
[আরও পড়ুন: বক্স অফিসে ঝড় তুলেছে কং-গডজিলা! চোখ ধাঁধানো সাফল্যের পিছনে কোন রহস্য?]
উল্লেখ্য, কিছুদিন করোনা টিকার প্রথম ডোজ নিয়ে সমালোচনার মুখে পড়েন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। তাঁর করোনা টিকা নেওয়ার বয়স হয়নি বলে অভিযোগ করেছিলেন অনেকে। বিতর্কের জেরে টিকার ডোজ নেওয়ার ছবি ডিলিট করে দেন পরিচালক। পরে জানান, এক বন্ধুর মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন করোনা টিকা নেওয়ার বয়স ৪০ করে দেওয়া হয়েছে। সেই কারণেই টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। তবে এবার সত্যিটা জানতে পেরেছেন। কিন্তু যা হয়ে গিয়েছে, তা তো আর পালটানো যাবে না। তাই করোনা টিকার দ্বিতীয় ডোজ তিনি নেবেন না। তবে করোনা টিকার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এলিজেবল। এমনটাই জানানো হয়েছে তাঁর মুখপাত্রের পক্ষ থেকে। শোনা গিয়েছে, ২৯ দিন আগেই কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে দ্বিতীয় ডোজটি নেন।
View this post on Instagram
[আরও পড়ুন: সৃজিতের হাত ধরে বড়পর্দায় ফিরছেন উত্তমকুমার! স্বয়ং মহানায়ককেই দেখা যাবে অভিনয় করতে?]
সর্বশেষ খবর
-
কলকাতার জোড়া শপিং মলে পুলিশ-দমকল, ‘অখাদ্য’র পর অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা অভিযান
-
জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল, ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের
-
বঙ্গে নাবালিকা বিয়ে ও মাতৃত্ব: সামাজিক পচন রোধে সরকারের পদক্ষেপ প্রশংসনীয়
-
রাফালের ‘প্রাণ ভোমরা’ খুঁজতে গিয়ে নিজেই ফাঁদে! চিনা জে-১৬এর খুঁটিনাটি এবার ভারতের মুঠোয়?
-
ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! ভারী বৃষ্টি দক্ষিণের জেলাগুলিতে, জারি হলুদ সতর্কতা