Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Bipasha Basu

বিপাশার প্রোটিন শেকে কিলবিল করছে পোকা, ‘সিংহম’ তুকারামকে নালিশ করতেই কী সাফাই সংস্থার?

পুষ্টিজাত পাণীয় দ্রব্যের বোতলে পোকা কিলবিল করতে দেখে তুকারামকে নালিশ জানিয়েছিলেন বিপাশা বসু। সেই প্রেক্ষিতেই এবার ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামল সংশ্লিষ্ট সংস্থা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৪:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৪:৫৭

options
link
বিপাশার প্রোটিন শেকে কিলবিল করছে পোকা, ‘সিংহম’ তুকারামকে নালিশ করতেই কী সাফাই সংস্থার? zoom
বিপাশা বসু 'সিংহম' তুকারামকে নালিশ করতেই কী সাফাই সংস্থার?
Advertisement

খাবারে কিলবিল করছে পোকা! কোথাও পচা মাংসের কাবাব, কোথাও বা বেবিকর্নে ভর্তি ছত্রাক- বিভিন্ন হোটেল, রেস্তরাঁয় অভিযান চালিয়ে স্বাস্থ্যদপ্তরের চোখ কপালে ওঠার জোগাড়! এহেন চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে মহারাষ্ট্রের একাধিক নামজাদা রেস্তরাঁ, ফুড জয়েন্ট এবং ক্লাবের ফুড লাইসেন্সে কোপ বসিয়েছেন এফডিএ কমিশনার তুকারাম মুন্ডে। বর্তমানে যে ‘সিংহম’ অফিসারের দাপটে ভীত সন্ত্রস্ত মায়ানগরী! এমন আবহে পুষ্টিজাত পাণীয় দ্রব্যের বোতলে পোকা কিলবিল করতে দেখে তুকারামকে নালিশ জানিয়েছিলেন বিপাশা বসু (Bipasha Basu)। সেই প্রেক্ষিতেই এবার ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামল সংশ্লিষ্ট সংস্থা।

দাবানল গতিতে ভাইরাল হওয়া পোস্ট দেখে বিতর্ক মাথা চাড়া দেয়। এরপরই নড়েচড়ে বসে ওই পুষ্টিজাত পাণীয় দ্রব্য প্রস্তুতকারক সংস্থা।

গত ১০ সেপ্টেম্বর বিপাশা বসু ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে বাজারচলতি প্রোটিন শেকের বোতলে পোকা কিলবিল করতে দেখা যায়। স্বাভাবিকভাবেই অভিনেত্রীর ভিডিও দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় নেটভুবনের। সেই পোস্টে তুকারামকে ট্যাগ করে বিপাশা লিখেছিলেন, “এত্ত পোকা কিলবিল করছে! আমরা যে নতুন কৌটাটা খুলেছি, সেটায় ভর্তি পোকা। তুকারাম মুন্ডে আপনিই আমাদের একমাত্র ভরসা। আমরা যেসব পণ্য কিনি, সেগুলো যেন নষ্ট বা ভেজাল না হয়, প্লিজ দেখুন।” দাবানল গতিতে ভাইরাল হওয়া পোস্ট দেখে বিতর্ক মাথা চাড়া দেয়। এরপরই নড়েচড়ে বসে ওই পুষ্টিজাত পাণীয় দ্রব্য প্রস্তুতকারক সংস্থা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, গ্ল্যানবিয়া পারফরম্যান্স নিউট্রিশন (জিপিএন) ইন্ডিয়া-র জেনারেল ম্যানেজার সুমিত মাথুর বিবৃতি জারি করতে বাধ্য হন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Bipasha Basu complains about insects found in protein shake
পুষ্টিজাত পাণীয় দ্রব্যের বোতলে পোকা কিলবিল করতে দেখে তুকারামকে নালিশ জানিয়েছিলেন বিপাশা বসু। ছবি: ইনস্টাগ্রাম

সেই বিবৃতিতে উল্লেখ, “আইসোপিওর বরাবরই পণ্যের গুণগতমান এবং ক্রেতাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা ইতিমধ্যেই ওই ভারতীয় অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। আমাদের কোয়ালিটি টিমের তরফে বর্তমানে ওই পণ্যের সত্যতা ও গুণমান যাচাই করা হচ্ছে। এপ্রসঙ্গে উল্লেখ্য, আমরা সবসময়ে গ্রাহকদের পরামর্শ দিই তাঁরা যেন সংস্থার অনুমোদিত মাধ্যম থেকেই পণ্য কেনেন এবং ব্যবহারের আগে পণ্যের গায়ে থাকা কিউআর কোড দেখে সত্যতা যাচাই করে নেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.