Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Bollywood

জন্মদিনে নতুন সিনেমায় অভিনয়ের কথা ঘোষণা রানির, জানেন এবার কোন চরিত্রে?

সত্য ঘটনা অবলম্বনেই সিনেমাটি তৈরি হচ্ছে বলে খবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২১, ২০:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২১, ২০:২১

options
link
জন্মদিনে নতুন সিনেমায় অভিনয়ের কথা ঘোষণা রানির, জানেন এবার কোন চরিত্রে? zoom
ফাইল ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ মার্চ অর্থাৎ রবিবার জন্মদিন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji)। এদিন ৪২ বছরে পা দিলেন তিনি। আর সেদিনই নিজের নতুন সিনেমার নামও ঘোষণা করলেন রানি। ‘মর্দানি ২’-এর পর এবার তাঁকে দেখা যাবে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ (Mrs. Chatterjee vs Norway) সিনেমায়। ইনস্টাগ্রাম পোস্টে একথা জানিয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা Yash Raj Films। সিনেমার চিত্রনাট্য এখনও প্রকাশ্যে না এলেও, কানাঘুষো খবর, একটি সত্য ঘটনা অবলম্বনেই সিনেমাটি তৈরি হচ্ছে।

‘মর্দানি ২’ সিনেমায় মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল রানিকে। সিনেমায় তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসাও অর্জন করেছিল। এবার ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় রানিকে দেখা যাবে এমন এক মহিলার চরিত্রে, যিনি কি না নিজের সন্তানের জন্য গোটা একটি দেশের সঙ্গে লড়াই করবেন। যদিও সিনেমাটির শুটিং এখনও শুরু হয়নি। তবে খুব শীঘ্রই তা শুরু করবেন পরিচালক অসীমা ছিব্বার। এই প্রথম Emmay Entertainment এবং Zee Studios সংস্থার সঙ্গে কাজ করবেন রানি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আমার লোভের ধরন আলাদা’, কেন একথা বললেন জাতীয় পুরস্কারজয়ী অনন্যা?]

এদিন জন্মদিন উপলক্ষে ভক্তদের সঙ্গে Yash Raj Films-এর ইনস্টাগ্রাম পেজের লাইভ অনুষ্ঠানে কথাও বলেন রানি। সেখানে বার্থ ডে গার্লকে বলতে শোনা যায়, “এর থেকে ভালভাবে জন্মদিন সেলিব্রেট করা যেত না। সিনেমা জগতে আমার ২৫ বছরের কেরিয়ারে এটাই মনে হয় আমার অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা হতে চলেছে। ‘রাজা কি আয়েগি বারাত’ সিনেমা দিয়ে আমার বলিউডে ইনিংস শুরু হয়েছিল। ওই সিনেমাটিও মহিলাকেন্দ্রিক ছিল। তাৎপর্যপূর্ণভাবে বলিউডে ২৫ বছর পূর্ণ করার বছরে সেরকমই একটি সিনেমায় অভিনয় করব।”

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Raj Films (@yrf)

[আরও পড়ুন: তিন বাঙালি পরিচালকের উপহার ‘ডার্ক ফ্যান্টাসি থ্রিলার’, ছবিতে বলিউডের ৩ অভিনেতা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.