Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Shah Rukh Khan

হাতে হাত রাখা থাক… ‘কিং’ শাহরুখ ও অন্তঃসত্ত্বা দীপিকার শুটিংয়ের একান্ত মুহূর্ত ফাঁস!

King: ঘোষণার পর থেকেই ৪০০ কোটি বাজেটের এই অ্যাকশনধর্মী ছবি ঘিরে সিনেপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৬, ১৪:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৬, ১৪:০৫

options
link
হাতে হাত রাখা থাক… ‘কিং’ শাহরুখ ও অন্তঃসত্ত্বা দীপিকার শুটিংয়ের একান্ত মুহূর্ত ফাঁস! zoom
ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে শাহরুখের হাতে হাত দীপিকার।
Advertisement

চলতি বছরের বড়দিনের পর্দায় মুক্তি পাবে ‘কিং’। গত বছর ছবির টাইটেল অ্যানাউন্সমেন্টের ছোট্ট ঝলক থেকেই যদিও শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা শাহরুখ (Shah Rukh Khan)-অনুরাগীরা এখন থেকেই দিন গুনছেন। এহেন পরিস্থিতিতে ছবি সংক্রান্ত কোনও নতুন খবর পেলেই খুশি সিনে-মোদীরা। এবার কেপ টাউনে শাহরুখ ও দীপিকা পাড়ুকোনের ছোট্ট ভিডিও ও ছবি প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে গেল রাতারাতি।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে শাহরুখের হাতে হাত দীপিকার। দীপিকার (Deepika Padukone) মুখের হাসি, শাহরুখের সানগ্লাস-খচিত ঝকঝকে ব্যক্তিতে মজেছেন নেটিজেনরা। এক শাহরুখ-ভক্ত লিখেছেন, ‘ষাটেও অসাধারণ দেখাচ্ছে শাহরুখকে। ওঁর কোনও কম্পিউটার গ্রাফিক্স লাগে না। দেখে মনে হচ্ছে এটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য। আশা করি ওরা এই টোনটা বদলাতে যাবে না।’ আবার আরেক দীপিকা অনুরাগী লিখেছেন, ‘ছবিতে দীপিকা ফোকাসে না থাকলেও, আমার চোখ সবসময় ওঁর উপরই গিয়ে পড়ে। উনি সত্যিই অসাধারণ— একবার ওঁর দিকে দেখলেই বোঝা যায়!’

Advertisement

ঘোষণার পর থেকেই ৪০০ কোটি বাজেটের এই অ্যাকশনধর্মী ছবি ঘিরে সিনেপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। সম্প্রতি প্রযোজনা সংস্থার তরফে উন্মোচিত ঝলকে ফের অ্যাকশন হিরো অবতারে নজর কাড়েন শাহরুখ। ক্যাপশনে উল্লেখ, ‘এমন এক গর্জন, যা পুরো রাজত্বকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ‘কিং’ আসছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর।’ দিন দুয়েক আগেই জানা যায়, বাদশা ঘনিষ্ঠ ডিস্ট্রিবিউটর সংস্থা ‘পেন মারুধর’ ২৫০ কোটি টাকায় ‘কিং’-এর থিয়েট্রিক্যাল স্বত্ব কিনেছে। বড়দিন থেকেই যে বক্স অফিসে অশ্বমেধের ঘোড়া ছোটাবেন ‘কিং’, তা বলাই বাহুল্য।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.