বাংলা থেকে হিন্দি – একের পর এক হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের। সুরেলা কণ্ঠে মুগ্ধ আট থেকে আশি। কেরিয়ারের মধ্যগগনে সদ্যই বড় সিদ্ধান্ত নিয়েছেন। নারীদের ভোগ্যপণ্য হিসাবে তুলে ধরা আইটেম সং আর গাইবেন না বলেই ঠিক করেছেন। সেই শ্রেয়া ঘোষালই বলিউডের সঙ্গীতজগৎ নিয়ে সুর চড়ালেন। নারী দিবসের আগে সঙ্গীত জগতে লিঙ্গবৈষম্য নিয়ে সরব হয়েছেন। তাঁর দাবি, ভারতীয় সঙ্গীতজগৎ নাকি বর্তমানে বেশ পিতৃতান্ত্রিক।
বিষয়টা খোলসা করা যাক। সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকার দেন শ্রেয়া (Shreya Ghoshal)। আর সেখানেই তিনি ভারতীয় সঙ্গীতজগতে নারীদের অবস্থান নিয়ে কথা বলেন। আশা ভোঁসলে থেকে লতা মঙ্গেশকর – সকলের কথা উল্লেখ করেন তিনি। শ্রেয়ার দাবি, “সমাজব্যবস্থার আসল চেহারা ভারতীয় সঙ্গীতজগতেও ফুটে উঠছে। সঙ্গীতজগৎ বেশ পিতৃতান্ত্রিক। সেরা গানগুলির তালিকায় থাকা বেশিরভাগ পুরুষ শিল্পীর গাওয়া। সেরা পঞ্চাশটির মধ্যে হয়তো ৬-৭টি গান কোনও গায়িকার গাওয়া। সমতা ঠিক এতটাই। আগে অবশ্য আমাদের দেশে এমন ছিল না। যত দিন যাচ্ছে ততই বাড়ছে এগুলি।” শ্রেয়ার দাবি, লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের যুগে এমন লিঙ্গবৈষম্য তুলনামূলক অনেকটা কম ছিল। শ্রেয়া বলেন, “লতা এবং আশার সময় দেখুন। তাঁরা গায়কদের থেকে অনেক এগিয়ে রয়েছেন। তাঁরা বছরে অনেক বেশি গান গাইতেন। প্রায় ১০ বছর ধরে পরিস্থিতি বদলে গিয়েছে।” ধীরে ধীরে পরিস্থিতি সম্পর্কে সকলে সব কিছু বুঝতে পারবেন বলেই মনে করছেন শ্রেয়া।
আরও পড়ুন:
দিনকয়েক আগে ‘রাউঞ্চি’ গান নিয়ে বিতর্কে মুখ খুলেছিলেন শ্রেয়া। দিয়েছেন সমালোচনার জবাবও। সম্প্রতি রাজ শামানির পডকাস্টে বলেন, ‘চিকনি চামেলি’র মতো গান আর ভুলেও তিনি রেকর্ড করবেন না। তাঁর দাবি, এই গান গেয়েছেন ভাবলেই লজ্জা হয়। গান বাছাইয়ের ক্ষেত্রে আরও সচেতনতা জরুরি বলেও দাবি শ্রেয়ার। আত্মপক্ষ সমর্থনে শ্রেয়া আরও বলেন, ‘চিকনি চামেলি’ গানটির নাকি গভীর অর্থ পুরোপুরি বুঝতে পারেননি। সেই সময় তাঁর বয়স ও অভিজ্ঞতাও অনেক কম ছিল। তাই এমন গান গেয়ে ফেলেছেন। তবে বর্তমানে বয়স, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে দৃষ্টিভঙ্গি বদলেছে তাই আর এমন গান ভুলেও গাইবেন না শ্রেয়া। তিনি আরও দাবি করেন, ‘চিকনি চামেলি’র পরেও নারীদের অসম্মানজনক নানা গান গাওয়ার প্রস্তাব পান। সুরকার বন্ধুও নাকি অশালীন গানের প্রস্তাব দিয়েছিলেন। সেসব গান তিনি সাফ নাকচ করে দেন। বর্তমানে আমাল মালিকের সঙ্গে ‘ইয়াহিন গুজার দুঁ’ গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া। মিউজিক ভিডিওতে ফারহানা ভাটকেও দেখা গিয়েছে। ‘দ্য আনস্টপেবল ওয়ার্ল্ড ট্যুরে’র কথাও ঘোষণা করেছেন শিল্পী। ভারত, আমেরিকা, আবু ধাবিতেও রয়েছে অনুষ্ঠানের ভাবনা। তবে দিনক্ষণ এখনও স্থির হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট