Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Soha Ali Khan

‘গসিপ ক্যুইন বউদি করিনা, সম্পর্কে ঝামেলা হলেও দাদা সইফের কাছে ছুটি’, বলছেন সোহা

নবাব পরিবারের প্রতিটি সদস্যই পরস্পরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন। ইদের সময় খান পরিবার একসঙ্গে উৎসবের আনন্দে মেতে ওঠেন। সইফের ছুরিকাঘাতের সময়ও জোটবদ্ধ হয়ে থেকেছেন প্রত্যেকে। নবাব কন্যা সোহা আলি খান সইফিনার সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে কোন সিক্রেট ফাঁস করলেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৯:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৯:১৬

options
link
‘গসিপ ক্যুইন বউদি করিনা, সম্পর্কে ঝামেলা হলেও দাদা সইফের কাছে ছুটি’, বলছেন সোহা zoom

২০১২ সালে সইফ আলি খানের হাত ধরে নবাব বেগম হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন কাপুর তনয়া করিনা। ভক্তের ভালোবাসায় আজ তাঁরা ‘সইফিনা’ বলেই পরিচিত। অসমবয়সী প্রেম-হাঁটুর বয়সী করিনাকে বিয়ে ঘিরে তুমুল সমালোচনার শিকার হয়েছিলেন তারকা দম্পতি। কিন্তু, নবাব পরিবার করিনাকে তাঁর প্রাপ্য সম্মানের সঙ্গে গ্রহণ করেছিল। শাশুড়ি মায়ের জন্মদিনে শর্মিলা ঠাকুরের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান বেবো। সইফের প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে করিনার সুসম্পর্কের নজির প্রায়ই উঠে আসে সোশাল মিডিয়ায়। কিছুদিন আগেই ইব্রাহিমকে নিয়ে আইপিএল দেখতে গিয়েছিলেন তারকা দম্পতি। সারাও  একাধিক সাক্ষাৎকারে বলেছেন, করিনার সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবার দাদা-বউদির সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন নবাব নন্দিনী সোহা আলি খান (Soha Ali Khan)।

আর পাঁচ জনের মতোই বউদি করিনার সঙ্গে খুনসুটি করেন সোহা। আর জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে সোহার ভরসা সইফ আলি খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছেন করিনার ননদ সোহা আলি খান। ফ্যাশন টিপস থেকে সম্পর্কের পরামর্শ কিংবা গসিপ, পরিবারের প্রত্যেক সদস্যের আলাদা ভূমিকা রয়েছে তাঁর জীবনে। সম্পর্কের ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে সইফকে কেন পছন্দ সোহার? 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Soha Ali Khan talks about her close bond with Kareena Kapoor and Saif Ali Khan
পরামর্শদাতা সইফ

একজন পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো ব্যাখ্যার গুরুত্ব প্রসঙ্গে সোহা বলেন, “আমি সইফের কাছে সম্পর্কের পরামর্শ চাই। এখন আমার খুব বেশি পুরুষ বন্ধু নেই। তাই একজন পুরুষের দৃষ্টিভঙ্গি জানতে সইফের কাছে যাই। ও সবসময় কুণালের পক্ষ নেয় না তবে পুরুষত্ত্বের দিকটা বুঝিয়ে বলে।”

Soha Ali Khan reveals Kareena Kapoor is her source for gossip and Saif for advice
দাদা-বউদির সঙ্গে সোহার সম্পর্ক

সোহার জীবনে গসিপ ক্যুইন করিনা কাপুর খান। অকপটে বলেন, “করিনা আসলে গসিপ করে না কিন্তু এমন সব অপ্রয়োজনীয় তথ্য জানে যেগুলো শুনলে অবাক হয়ে যাই। আমার তো মনে হয় ও এমন কোনও বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে যেখান থেকে এই উদ্ভট তথ্য সংগ্রহ করে। আমিও ওঁর মতো সেগুলো জানতে চাই।”

Soha Ali Khan shares family moments and strong relationship with Kareena and Saif
গসিপের সঙ্গী করিনা

সব মিলিয়ে খান পরিবারে যে সম্পর্কের বাঁধন যে মজবুত তা বলাই বাহুল্য। উল্লেখ্য, সোহা অভিনীতশেষ ছবি ‘ছোড়ি ২’। ছবিটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও সোহার অভিনয় প্রশংসিত হয়েছে। নতুন কোনও প্রজেক্টের কথা এখনও ঘোষণা না করলেও বর্তমানে পডকাস্ট ‘অল অ্যাবাউট হার’ নিয়ে ব্যস্ত সোহা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.