সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ তাঁকে খ্যাতি-অর্থ, প্রতিপত্তি, সম্মান সবই দিয়েছে। লাখো অনুরাগী তাঁর। মনের মণিকোঠায় তাঁকে বসিয়েছেন অগণিত ভক্ত। কিন্তু এসব সত্ত্বেও তিনি চান না, তাঁর ছেলে দেশের একজন বড় গায়ক হয়ে ওঠুক। কথা হচ্ছে, সংগীতশিল্পী সোনু নিগমের (Sonu Nigam)।
জনপ্রিয় বলিউড গায়ক চান না তাঁর ছেলে নবীন একজন সংগীতশিল্পী হোক। আর হলেও যেন তাঁকে ভারতের গায়ক হিসেবে কেউ না চেনে! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই একথা বলেছেন সোনু। যা শুনে মন খারাপ অনুরাগীদের। কিন্তু কেন এমন মন্তব্য তাঁর? কোন বিদ্বেষ থেকে এ কথা বললেন সোনু? আসলে সোনু চান না তাঁর পেশাতেই ছেলে আসুক। অন্য কোনও কেরিয়ার বেছে নিক নবীন। এটাই ইচ্ছা বাবার। সাক্ষাৎকারে তিনি বলেন, “নবীন একজন গায়ক হোক, একেবারেই চাই না। আর ভারতে তো একদমই নয়।” গেমিং নিয়ে লেখাপড়া করছে। সংযুক্ত আরব আমিরশাহীতে বড় গেমার হলেই খুশি হবেন বাবা।
[আরও পড়ুন: শ্রাবন্তী কি তবে অতীত? কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন, জানিয়ে দিলেন রোশন]
সাধারণত কেরিয়ারে সফল বাবারা চান, ছেলে যেন তাঁর পেশাতেই তাঁর চেয়েও বেশি সাফল্য লাভ করে। কিন্তু সোনু এক্ষেত্রে একেবারেই অন্যরকম পিতা। ৪৭ বছরের গায়কের কথায়, “সত্যি কথা বলছি, ওকে এদেশের গায়ক হিসেবে দেখতে চাই না। যদিও ও আর এখন ভারতে থাকেও না। দুবাইতেই থাকে। ছোট থেকেই ভাল গান করে ঠিকই। কিন্তু ওর আগেও একটা প্রতিভা আছে। UAE-তে ও এখন সেরা গেমারদের একজন। অনেক প্রতিভা আছে ওর। আমি অবশ্য ওকে বলে দিতে পারি না এটাই করতে হবে বা ওটাই করো। সেটা বলতেও চাই না। দেখা যাক, ও নিজে কী হতে চায়।”
অল্প বয়সে বাবার কোলে চেপেই মঞ্চে গান করেছে নবীন। সোনুর হাত ধরে স্টুডিওতে গিয়েও গান রেকর্ড করেছে সে। সেসব ভিডিও ভাইরালও হয়েছিল। কিন্তু সোনুর মুখে এমন কথা শুনে খানিকটা মুছড়েই পড়েছেন অনুরাগীরা। অনেকে আবার তাঁর ভারতের চেয়ে বেশি দুবাই প্রীতি নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। তবে সমালোচনায় কখনওই কান দেন না সোনু। কিন্তু কাজ ও পরিবার নিয়ে দিব্যি আছেন।
[আরও পড়ুন: গোবিন্দার জন্যই কপিল শর্মার শো’র একটি পর্ব থেকে বাদ যান ভাগ্নে কৃষ্ণা অভিষেক! কারণটা কী?]
সর্বশেষ খবর
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির
-
প্রথম দিনই জোড়া সেঞ্চুরি, ‘দুর্বল’ আফগানদের বিরুদ্ধে চালকের আসনে ভারত