সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে প্রেমের ফাঁদ পাতা ভুবনে। কিন্তু প্রযুক্তির যুগে তা খানিক অন্যভাবে বললে বলা যায় হ্যাকারদের ফাঁদ পাতা ভুবনে। আর সেই ফাঁদে কে যে কখন পড়বে তাঁর ঠিক নেই। এবার সেই জটিলতাতেই পড়েছেন টলিউডের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি সোশাল মিডিয়াতে কমবেশি অ্যাক্টিভ থাকেন। সৃজিতের নানা ছবির আপডেট সেই পেজে প্রতি মুহূর্তে তুলে ধরেন পরিচালক। কিন্তু এবার সেই ফেসবুক পেজই হ্যাক করার চেষ্টা চলছে। যা ইতিমধ্যেই ধরে ফেলেছেন সৃজিত। রবিবার সেই নিয়েই বরাবরের মতোই সরস ভঙ্গিমাতেই হ্যাকারের উদ্দেশ্যে একটি পোস্ট করেন পরিচালক। কী লেখেন সৃজিত?
সৃজিত তাঁর ওই পোস্টে লেখেন, ‘তুমি যেই হও না কেন হরিনাভি থেকে বৃথা চেষ্টা করছ আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করার। আমি বেশি দূরে থাকি না। খুব কাছাকাছিই থাকি। এক কাজ কর তুমি আমার বাড়িতে এস এসে আমার ল্যাপটপ থেকে আমার ফেসবুক প্রোফাইল খুলে দেখো।’ সৃজিতের এই মজাদার পোস্ট দেখে রীতিমতো হেসে খুন নেটিজেনরা। কেউ কেউ আবার সৃজিতকে জিজ্ঞেস করেছেন তিনি টু ফ্যাক্টর অথিন্টিকেশন করিয়েছেন কিনা। কেউ কেউ আবার মজার ইমোজি দিয়েছেন।
তবে এই সমস্যার মাঝে এই মুহূর্তে চর্চিত যে বিষয় তা হল সৃজিত-সুস্মিতার ‘বন্ধুত্ব’। ইদানিং ছবির প্রিমিয়ার হোক বা কোনও অনুষ্ঠান একসঙ্গে দেখা মেলে দু’জনের। এই জল্পনার সূত্রপাত হয়েছিল পুরীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিংয়ে তোলা সেলফিকে ঘিরে। যা দেখা মাত্রই খবর ছড়িয়ে পড়ে যে তাঁরা দু’জন নাকি প্রেম করছেন। যদিও নিজেদের ভালো বন্ধু হিসাবেই পরিচয় দিয়েছেন তাঁরা।
সর্বশেষ খবর
-
পরপর ৩ দিন ব্যাঙ্ক ধর্মঘট! মাসের শেষে সম্পূর্ণ বন্ধ হতে পারে পরিষেবা, জরুরি বৈঠক অর্থমন্ত্রকের
-
এক বছরে তিন ‘আত্মহত্যা’, তবু শাস্তি হয়নি! আইআইটি অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর পুত্রহারা মায়ের
-
‘আলোয় আলো আকাশ’, ছায়াপথ-বায়ুমণ্ডল ফুঁড়ে মায়াবী আলোয় উদয় শুক্রের! ভাইরাল অপূর্ব ছবি
-
প্রতীক হিসাবে ‘খাম’ বড় গোলমেলে! বাংলার রাজনৈতিক পরিসরে শব্দটি ঘিরে জল্পনা তুঙ্গে
-
রাজবীরের ঔদ্ধত্যকে প্রশ্রয়! সৌরভকে চ্যালেঞ্জ জীতুর, বিগ বস দুর্গে তুলকালাম