২০২৩ সালে রাজনীতির রঙ্গমঞ্চ থেকে বাণপ্রস্থ ঘোষণা করেছিলেন। বাবা ধর্মেন্দ্র ও সৎ মা হেমা মালিনীর পদাঙ্ক অনুসরণ করে উনিশ সালের এপ্রিল মাসে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন সানি দেওল। সেবছরই লোকসভা নির্বাচনে পাঞ্জাবের গুরুদাসপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে সাংসদ হিসেবে নির্বাচিত হন। কিন্তু সাংসদ পদের মেয়াদ শেষ হওয়ার আগেই রাজনীতিতে মোহভঙ্গ হয় দেওলদের জ্যেষ্ঠপুত্রের। সাফ জানিয়ে দেন, ভবিষ্যতে আর নির্বাচনী লড়াইয়ে শামিল হতে চান না তিনি। শুধু তাই নয়, রাজনৈতিক কেরিয়ারকে জলাঞ্জলী দিয়ে এও জানান যে, অভিনেতা হিসেবেই জনসাধারণের কাছে পৌঁছে যেতে চান। কাট টু ২০২৬ সাল। আচমকা যোগী আদিত্যনাথের দরবারে সানি দেওল। কেন?
“লখনউতে থাকাকালীন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির সঙ্গে দেখা করে দারুণ আনন্দ হল। ওঁর সঙ্গে…।”
আরও পড়ুন:
শুক্রবার উত্তরপ্রদেশে গিয়ে মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে দেখা করেন অভিনেতা। সাক্ষাতের সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ভাগ করে নিয়ে সানির মন্তব্য, “লখনউতে থাকাকালীন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির সঙ্গে দেখা করে দারুণ আনন্দ হল। ওঁর সঙ্গে অত্যন্ত মনোরম ও আন্তরিক আলোচনা হয়েছে।” পালটা অভিনেতার সঙ্গে সাক্ষাতের মুহূর্ত শেয়ার করে নিয়েছেন যোগী আদিত্যনাথও। এহেন পোস্ট ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি ফের রাজনীতিতে ‘ঘর ওয়াপসি’ করতে চাইছেন সানি দেওল? এর আগে রাজনীতি থেকে বাণপ্রস্থ ঘোষণা করে অভিনেতা জানিয়েছিলেন, “আর কোনও নির্বাচনে লড়তে চাই না আমি। আমার মনে হয়, অভিনেতা হিসেবেই লোকে আমাকে ভোট দেবেন। তাছাড়া, পার্লামেন্টেও আমার উপস্থিতির হার খুব কম। আমি একটা প্রশ্ন পর্যন্ত করিনি। বরং অভিনেতা হিসেবে যেভাবে দেশের সেবা করে এসেছি। সেটাই চালিয়ে যেতে চাই।” তাহলে কেন বছর তিনেক বাদে এখন যোগী সাক্ষাতে? কৌতূহল অমূলক নয়।

আসলে সানি দেওল এইমুহূর্তে দু’দুটো সিনেমার প্রচারে ব্যস্ত। এক ‘বাটোয়ারা ১৯৪৭’, দুই ‘রামায়ণ’। ‘বাটোয়ারা ১৯৪৭’-এ ফুটে উঠেছে দেশভাগের যন্ত্রণা। অন্যদিকে মেগাবাজেট ‘রামায়ণ’ নিয়ে বরাবরই গেরুয়া শিবির উৎফুল্লিত। সম্প্রতি দেবেন্দ্র ফড়ণবিসও এই সিনেমার জন্য অস্কার কামনা করেছেন। তাহলে, কি সেই প্রেক্ষিতেই যোগী সাক্ষাতে সানি? খবর, উত্তরপ্রদেশে ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমার প্রচারেই গিয়েছিলেন অভিনেতা। আর সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ সারেন বিজেপির প্রাক্তন তারকা সাংসদ। সঙ্গে ছিলেন প্রীতি জিন্টাও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সঠিক বিষয়ে ভিডিও বানান’, ‘জেন জি’ প্রসঙ্গ টেনে যশস্বীর সঙ্গে প্রেমচর্চায় কড়া বার্তা ম্রুণালের
-
সুরেন্দ্রনাথ কলেজে বিপুল টাকা, ভিআইপি রুম-কন্ডোম! তৃণমূল নেতা দেবাশিসের আগাম জামিন খারিজ হাই কোর্টে
-
পাক হাইকমিশনারের বাড়ির পর ঢাকা বিমানবন্দরেও আগুন, ফের বোমাতঙ্ক বাংলাদেশে
-
অ্যাম্বুল্যান্সের হেল্পার থেকে কোটিপতি! পার্থ ভৌমিক ‘ঘনিষ্ঠ’ নৈহাটির ‘ডন’ সনতের উত্থান যেন সিনেমা
-
শব্দ দূষণে মসজিদে মাইকে ‘না’, শুভেন্দুর কাছে অভিযোগ আবু-খলিলুরের, ‘সম্প্রীতি’র বার্তা মুখ্যমন্ত্রীর