Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Rakul Preet Singh

ড্রাগ গ্যাংয়ের সঙ্গে নাম জড়ানোয় ক্ষুব্ধ রকুলপ্রীত সিং, দিল্লি হাই কোর্টের দ্বারস্থ অভিনেত্রী

এ বিষয়ে কেন্দ্রের মত জানতে চাইল আদালত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২০, ১৪:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২০, ১৪:২৪

options
link
ড্রাগ গ্যাংয়ের সঙ্গে নাম জড়ানোয় ক্ষুব্ধ রকুলপ্রীত সিং, দিল্লি হাই কোর্টের দ্বারস্থ অভিনেত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত মৃত্যু মামলায় মাদক যোগের অভিযোগে রিয়ার চক্রবর্তীর (Rhea Chakraborty) গ্রেপ্তারির পর থেকেই ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। মিডিয়ার এই হেনস্তার বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের (Delhi High Court) দ্বারস্থ হলেন রকুলপ্রীত সিং (Rakul Preet Singh)। বলিউড অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে কেন্দ্রের মত জানতে চাইল আদালত।

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকেই মুম্বইয়ের মাদক চক্রের পর্দা ফাঁস করতে উদ্যোগী নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ঘটনার তদন্তে নেমে রিয়া, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী-সহ একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে NCB। এরই মধ্যে ঘটনায় সারা আলি খান (Sara Ali Khan) এবং রকুলপ্রীত সিংয়ের নাম উঠে আসে। খবর ছড়ায়, সারা নাকি সুশান্তের ফার্ম হাউসের পার্টিতে যেতেন। রকুলের বিরুদ্ধেও মাদক সেবন করার অভিযোগ ওঠে। এর বিরুদ্ধেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন রকুলপ্রীত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘সংখ্যা গোনার বদলে পরিযায়ীদের বাঁচাতে ব্যস্ত ছিলাম’, কার্টুন পোস্ট করে কেন্দ্রকে কটাক্ষ সোনুর]

রকুলের অভিযোগ, শুটিংয়ের মাধ্যমে তিনি জানতে পারেন সারা এবং তাঁর নামে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। মাদক সেবনের কথা বলা হচ্ছে। ড্রাগ গ্যাংয়ের সঙ্গে তাঁর নাম জড়ানো হচ্ছে। তাঁর ছবি বিকৃত করে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন রকুল। মিডিয়ার এই হেনস্তা অবিলম্বে বন্ধ হোক। এমনই দাবি জানিয়েছেন অভিনেত্রীর আইনজীবী অমন হিঙ্গোরানি (Aman Hingorani)। বিচারপতি নবীন চাওলার এজলাসে (Justice Navin Chawla) মামলাটি উঠলে তিনি এ বিষয়ে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক, প্রসার ভারতী এবং প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার ( Press Council of India) মতামত জানতে চেয়ে নোটিস জারি করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘সফ্‌ট পর্নস্টার’, উর্মিলাকে কদর্য ভাষায় আক্রমণ কঙ্গনার, উত্তাল নেটদুনিয়া]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.