সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে ‘সাবাশ মিতু’ ছবিতে মিথালিরাজ হয়ে সিনেপর্দায় হাজির হয়েছিলেন তাপসী পান্নু। ছবি খুব একটা না চললেও, প্রশংসিত হয়েছেন তাপসী। আর এবার অনুরাগ কাশ্যপের নতুন থ্রিলার ছবিতে তাপসীকে দেখা যাবে একেবারে নতুন অবতারে। ছবির নাম ‘দোবারা’।
ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নেও দেখানো হবে তাপসী পান্নুর ‘দোবারা’ (Do Baaraa)। সেখানেই হবে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। তাপসী পান্নু (Tapsee Pannu) ও পাভেল গুলাটি অভিনীত এই থ্রিলার ফিল্মে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টলিউডের শাশ্বত চট্টোপাধ্যায়ও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। ট্রেলার দেখেই ইঙ্গিত মিলেছে, এই ছবি মোটেই অন্যান্য বলিউড ছবির মতো নয়।
View this post on Instagram
[আরও পড়ুন: ফের বেল্ট হাতে রঞ্জিত মল্লিক, চার দশক পর ফিরছেন ‘শত্রু’র শুভঙ্কর সান্যাল ]
তাপসী পান্নু বরাবরই একটু হটকে সিনেমা করে থাকেন। তাই তো বলিউডের অন্য নায়িকাদের পাশাপাশি আলাদা নজর কেড়েছেন তাপসী। অনুরাগ কাশ্যপের সঙ্গে এর আগে ‘মনমরজিয়া’ ছবিতেও অভিনয় করেছিলেন তাপসী। এই ছবিতে তাপসী ছাড়াও ছিলেন অভিষেক বচ্চন ও ভিকি কৌশল। ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া না ফেললেও, সমালোচকরা প্রশংসা করেছিলেন।
View this post on Instagram
অন্যদিকে নতুন খবর হল, অনুরাগ কাশ্যপ নতুন আরেকটি ছবি তৈরি করছেন। আর সেই ছবিতে অভিনয় করতে চলেছেন সানি লিওনি। সোশ্যাল মিডিয়ায় সানির সঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন। সেখানেই এই খবর দিয়েছেন পরিচালক।
উল্লেখ্য, কয়েক মাস আগে তাপসী পান্নু (Taapsee Pannu) এবং পরিচালক অনুরাগ কাশ্যপের বাড়িতে হঠাৎই হানা দিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। মুম্বইয়ে তাপসী ও অনুরাগের বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হয়েছিল বলেই জানা গিয়েছিল।
খবর অনুযায়ী, তাপসী পান্নু ও অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) পাশাপাশি পরিচালক বিকাশ বেহল ও মধু বর্মা মন্টেনার বাড়িতেও ঢুঁ মারেন আধিকারিকরা। ছবির প্রযোজনা ও বাংলা, হিন্দি, তেলুগু ভাষায় ছবির ডিসট্রিবিউশনের দায়িত্বে রয়েছেন মধু। ২০০৮ সালে আমির খানের সুপারহিট ছবি ‘গজনী’র সহ-প্রযোজকও ছিলেন মধু বর্মা মন্টেনা। এছাড়াও তাঁর আরও একটি পরিচয় রয়েছে। অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে মাসাবার স্বামী ছিলেন মন্টেনা। তাঁদের ফ্যান্টমস ফিল্মসেও তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছিল।
[আরও পড়ুন: সুশান্ত সিং রাজপুতের ছবি দেওয়া টি-শার্ট বিক্রি করায় অনুরাগীদের রোষে ফ্লিপকার্ট! কিন্তু কেন? ]
সর্বশেষ খবর
-
শিক্ষক দিবসের ফিস্টে প্রধান শিক্ষককেই মার পড়ুয়াদের! ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর
-
কোমরে শিকল, টেনে হিঁচড়ে হাঁটানো হল রাস্তায়! তালিবানি কায়দায় কিশোরীকে অত্যাচার বাংলাদেশে
-
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী আগুন! বিপদ এড়াতে ছুটল দমকল, তারপর…
-
‘গেরুয়ার অপমানে শিকড়-সহ উপড়ে ফেলব’, যাদবপুরে দাঁড়িয়ে শপথ শুভেন্দুর
-
স্বাধীনতার ৭৯ বছরেও মেলেনি বিদ্যুৎ, বিধায়কের উদ্যোগে অবশেষে বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল আলো