Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
Tollywood News

পাঁচ দশক পেরিয়ে ফের বড়পর্দায় ‘অরণ্যের দিনরাত্রি’, কবে মুক্তি পাচ্ছে সত্যজিতের কালজয়ী ছবি?

কান চলচ্চিত্র উৎসবের পর ফের গোটা দেশে মুক্তি পাচ্ছে 'অরণ্যের দিনরাত্রি'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০২৫, ১৮:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০২৫, ১৮:৩৮

options
link
পাঁচ দশক পেরিয়ে ফের বড়পর্দায় ‘অরণ্যের দিনরাত্রি’, কবে মুক্তি পাচ্ছে সত্যজিতের কালজয়ী ছবি? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পর্দায় ম্যাজিক সৃষ্টি করতে চলেছে সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘অরণ্যের দিনরাত্রি’। পাঁচ দশক পর আরও একবার বড়পর্দায় ফিরছে এই ছবি। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার আরও একবার গোটা দেশে মুক্তি পাবে এই ছবি। 

জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে এই ছবির পুনরুদ্ধার হওয়া সংস্করণটি ইংরেজি সাবটাইটেলসহ বড়পর্দায় মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর। তবে শুধুই প্রিয়া সিনেমাহলেই এই ছবি দেখার সুযোগ মিলবে এমনটা নয়। জানা যাচ্ছে ৭ নভেম্বর বড়পর্দায় মুক্তির পর এই ছবি দেখানো হব গোটা সপ্তাহ জুড়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তবে এখানেই চমকের শেষ নয়, একইসঙ্গে মুক্তি পাবে তার পরের সপ্তাহে সত্যজিৎ রায়ের আর এক কালজয়ী ছবি ‘নায়ক’। যা প্রদর্শিত হবে চলচ্চিত্র উৎসব শেষ হওয়ার পরের সপ্তাহ জুড়ে। এই ছবিরও পুনরুদ্ধার করা সংস্করণ ইংরেজি সাবটাইটেল-সহ প্রদর্শিত হবে নির্বাচিত প্রেক্ষাগৃহগুলিতে। উল্লেখ্য, নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে প্রিয়া সিনেমায় ফের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবি প্রদর্শনের খবর ভাগ করে নিয়েছেন এই হলের কর্ণধার অরিজিৎ দত্ত। নিজের ফেসবুখ পোস্টে তিনি লিখেছেন, ‘অবশ্যই বড়পর্দায় সবার এই ছবি আবারও দেখা উচিত। ৭ নভেম্বর থেকে বড়পর্দায় ফের মুক্তি পাবে এবং জাতীয় স্তরে এই ছবি দেখা যাবে।’ একইসঙ্গে সংবাদমাধ্যমকে ‘অরণ্যের দিনরাত্রি’ বড়পর্দায় মুক্তি পাওয়া প্রসঙ্গে বলতে গিয়ে অরিজিৎ দত্ত বলেছেন, “বরাবরের মতোই দর্শক এই ছবিকে আবারও একইরকম ভালোবাসায় ভরিয়ে দিলে এই ছবি এক সপ্তাহ কেন আরও বেশিদিন চলতে পারে প্রেক্ষাগৃহে। তার বেশি দিন চালানোর প্রয়োজন হলেও প্রেক্ষাগৃহে চলা উচিত।” 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

এখানেই শেষ নয় অরিজিৎ দত্ত আরও বলেছেন, “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রদর্শিত হবে। আর সেই কারণেই বিশেষ অতিথি হিসেবে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে আমন্ত্রণ জানানো হয়েছে। একইসঙ্গে তাঁকে এই প্রেক্ষাগৃহে নতুনভাবে এই ছবি মুক্তির জন্যও প্রিয়া সিনেমাহলে আমন্ত্রণ জানানো হয়েছে।” বলে রাখা ভালো, সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের কালজয়ী এই ছবির প্রযোজনা করেছিলেন প্রিয়া সিনেমাহলের কর্ণধার অরিজিৎ দত্তের মা-বাবা যৌথভাবে ছিলেন এই ছবির প্রযোজক। ছবিতে বহু তারকার সমাবেশ। শর্মিলা ঠাকুর, সৌমিত্র চট্টোপাধ্যায়, সিমি গারেওয়াল, রবি ঘোষ, শমিত ভঞ্জ, শুভেন্দু চট্টোপাধ্যায় প্রমুখ অভিনয় করেছেন এই ছবিতে। চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির ৪কে সংস্করণ প্রদর্শিত হয়েছিল। এই ছবির মুগ্ধতায় আজও আচ্ছন্ন দর্শককুল। যা দেখে বোঝা যায় পাঁচ দশক পেরিয়েও সত্যজিৎ রায়ের কালজয়ী এই ছবি দেখার জন্য দর্শক একইভাবে উন্মুখ। তা দেশে হোক বা বিদেশে। কান চলচ্চিত্র উৎসবে এই ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন শর্মিলা ঠাকুর, সিমি গেরিওয়াল দু’জনেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.