সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের পর্দা থেকে একেবারে গায়েব টুইঙ্কল খান্না (Twinkle Khanna)। ২০০১ সালে ‘লাভ কে লিয়ে কুছভি করেগা’ ছবিতেই শেষবার দেখা গিয়েছিল টুইঙ্কল খান্নাকে। তারপর হুট করে অক্ষয় কুমারকে বিয়ে করে ফেললেন টুইঙ্কল। সংসারে দিলেন মন। দুই সন্তানকে নিয়ে দিব্যি আছেন অক্ষয় ঘরণি টুইঙ্কল। ঠিক এই সময়টাই টুইঙ্কল হয়ে উঠলেন লেখিকা। একের পর এক লিখতে শুরু করলেন গল্প। তবে শুধু গল্পই নয়, এক সংবাদপত্রের জন্য নিয়মিত কলমও ধরেন টুইঙ্কল।
তবে নতুন খবর হল ১১ বছর পর ফের সিনেমার পর্দায় ফিরতে চলেছেন টুইঙ্কল খান্না। তাঁর লেখা গল্পেই তৈরি এই ছবির চিত্রনাট্য।
খবর অনুযায়ী, টুইঙ্কল খান্নার লেখা ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’-এর সালাম নানি আপা গল্পকে সিনেমার পর্দায় আনতে চলেছেন পরিচালক সোনাল ডাবরাল। এর আগে টুইঙ্কলের লেখা ছোটগল্প থেকেই তৈরি হয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘প্যাডম্যান’।
[আরও পড়ুন: ধর্মীয় ভাবাবেগে আঘাত! সেন্সরের কোপে বাংলা ছবি ‘আষাঢ়ে গপ্পো’, ক্ষুব্ধ পরিচালক]
View this post on Instagram
তা কীরকম গল্প বলবে টুইঙ্কলের এই ছবি?
এক দিদা ও দিদার বোনের সম্পর্কই এই গল্পের মূল। যার মধ্যে ফুটে উঠবে জীবন দর্শন, প্রেম। তবে এই গল্পের মধ্যে রয়েছে রহস্য ও রোমাঞ্চও। শোনা গিয়েছে, টুইঙ্কলের সঙ্গে এই ছবিতে দেখা যেতে পারে ডিম্পল কাপাডিয়াকে। তবে শুধু ডিম্পল নয়, শোনা যাচ্ছে টুইঙ্কলের সঙ্গে এই ছবিতে দেখা যেতে পারে অক্ষয় কুমারকেও।
View this post on Instagram
[আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে এবার নেটফ্লিক্সের সঙ্গে গাঁটছড়া কেন্দ্রের, আসছে স্পেশ্যাল সিরিজ]
সর্বশেষ খবর
-
বুক চিড়ে শেহনাজের মুখের ট্যাটু, ভক্তের কীর্তিতে হতবাক অভিনেত্রী, ভাইরাল ভিডিও
-
টার্গেট নন্দীগ্রামে তৃণমূলের সংখ্যালঘু ভোট! প্রথম প্রার্থী ঘোষণা করে প্রচারে কংগ্রেস
-
‘হিন্দি চিনি ভাই ভাই’ বলেই নেহরুর পিঠে ‘ছুরি’! মোদির সঙ্গে হাত মিলিয়ে ফের রঙ বদলাবেন জিনপিং?
-
বামেরা বলত ‘ভণ্ড’, মার্ক্স-লেনিন নিয়ে শুভেন্দুর সমালোচনায় শতরূপের ‘ঢাল’ সেই বিবেকানন্দই!
-
পাঁচতারা হোটেলে থেকে উদ্ধার পাইলটের নিথর দেহ! দিল্লির বসন্ত কুঞ্জে ঘনাচ্ছে রহস্য