Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Twinkle Khanna

১১ বছর পর সিনেমায় ফিরছেন অক্ষয় কুমার ঘরণি টুইঙ্কল খান্না! নায়ক কে?

টুইঙ্কল খান্নার লেখা গল্প নিয়েই তৈরি হচ্ছে এই ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২২, ১৫:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২২, ১৫:০৫

options
link
১১ বছর পর সিনেমায় ফিরছেন অক্ষয় কুমার ঘরণি টুইঙ্কল খান্না! নায়ক কে? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের পর্দা থেকে একেবারে গায়েব টুইঙ্কল খান্না (Twinkle Khanna)। ২০০১ সালে ‘লাভ কে লিয়ে কুছভি করেগা’ ছবিতেই শেষবার দেখা গিয়েছিল টুইঙ্কল খান্নাকে। তারপর হুট করে অক্ষয় কুমারকে বিয়ে করে ফেললেন টুইঙ্কল। সংসারে দিলেন মন। দুই সন্তানকে নিয়ে দিব্যি আছেন অক্ষয় ঘরণি টুইঙ্কল। ঠিক এই সময়টাই টুইঙ্কল হয়ে উঠলেন লেখিকা। একের পর এক লিখতে শুরু করলেন গল্প। তবে শুধু গল্পই নয়, এক সংবাদপত্রের জন্য নিয়মিত কলমও ধরেন টুইঙ্কল।

তবে নতুন খবর হল ১১ বছর পর ফের সিনেমার পর্দায় ফিরতে চলেছেন টুইঙ্কল খান্না। তাঁর লেখা গল্পেই তৈরি এই ছবির চিত্রনাট্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর অনুযায়ী, টুইঙ্কল খান্নার লেখা ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’-এর সালাম নানি আপা গল্পকে সিনেমার পর্দায় আনতে চলেছেন পরিচালক সোনাল ডাবরাল। এর আগে টুইঙ্কলের লেখা ছোটগল্প থেকেই তৈরি হয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘প্যাডম্যান’।

[আরও পড়ুন: ধর্মীয় ভাবাবেগে আঘাত! সেন্সরের কোপে বাংলা ছবি ‘আষাঢ়ে গপ্পো’, ক্ষুব্ধ পরিচালক]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Twinkle Khanna (@twinklerkhanna)

তা কীরকম গল্প বলবে টুইঙ্কলের এই ছবি?

এক দিদা ও দিদার বোনের সম্পর্কই এই গল্পের মূল। যার মধ্যে ফুটে উঠবে জীবন দর্শন, প্রেম। তবে এই গল্পের মধ্যে রয়েছে রহস্য ও রোমাঞ্চও। শোনা গিয়েছে, টুইঙ্কলের সঙ্গে এই ছবিতে দেখা যেতে পারে ডিম্পল কাপাডিয়াকে। তবে শুধু ডিম্পল নয়, শোনা যাচ্ছে টুইঙ্কলের সঙ্গে এই ছবিতে দেখা যেতে পারে অক্ষয় কুমারকেও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Twinkle Khanna (@twinklerkhanna)

[আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে এবার নেটফ্লিক্সের সঙ্গে গাঁটছড়া কেন্দ্রের, আসছে স্পেশ্যাল সিরিজ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.