Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Vidya Balan-Enrique Iglesias

এনরিকের কনসার্ট থেকেই বদলে গিয়েছিল বিদ্যার জীবন, দুই দশক আগের কোন স্মৃতি ভাগ করে নিলেন নায়িকা?

কীভাবে বদলেছিল বলিউডের 'পরিণীতা' থুরি ললিতার জীবন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২৫, ১১:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২৫, ১১:১৮

options
link
এনরিকের কনসার্ট থেকেই বদলে গিয়েছিল বিদ্যার জীবন, দুই দশক আগের কোন স্মৃতি ভাগ করে নিলেন নায়িকা? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক যুগের বেশি সময় পর মায়ানগরী মুম্বইতে দুদিনব্যাপী কনসার্ট করতে আসছেন এনরিকে ইগলেসিয়াস। ইতিমধ্যে মঙ্গলবার মুম্বইয়ে পৌঁছেছেন এনরিকে। মুম্বইয়ের কলিনা বিমানবন্দরে দেখা গিয়েছে তাঁকে। মুম্বইয়ের আমজনতা থেকে তারকা সকলের মধ্যেই এই কনসার্ট নিয়ে উন্মাদনা তুঙ্গে। এমনকী, এই কনসার্টে বলি তারকারাও যাওয়ার জন্য রীতিমতো প্রস্তুত। এই আবহেই বলি নায়িকা বিদ্যা বালান স্মৃতির পাতা থেকে ভাগ করে নিলেন প্রায় দুই দশক আগের ঘটনা। কীভাবে সেই সময় এনরিকের কনসার্ট থেকেই বদলে গিয়েছিল বলিউডের ‘পরিণীতা’ থুরি ললিতার জীবন? অকপটে জানালেন নায়িকা।

সালটা ২০০৪, বন্ধু পবিত্রর সঙ্গে তখন মুম্বইয়ে এনরিকের কনসার্ট শুনতে গিয়েছিলেন বিদ্যা। মজে রয়েছেন এনরিকের কণ্ঠে। এমন সময় পরিচালক প্রদীপ সরকারের ফোন আসে বিদ্যার কাছে। আর তারপর ঠিক কীভাবে পালটে যায় তাঁর জীবন? ফিল্মি কেরিয়ারে বদল কীভাবে আসে তা এক সাক্ষাৎকারে জানাতে গিয়ে নায়িকা বলেন, “আমি তখন আমার বন্ধু পবিত্রর সঙ্গে এনরিকের কনসার্টে গিয়েছিলাম। এমন সময় আমাকে পরিচালক প্রদীপ দা ফোন করেন। তিনি ওই সময় আমাকে ফোনে না পেয়ে পবিত্রকে ফোন করেন। জিজ্ঞেস করেন আমি কোথায়? এরপর পবিত্র ফোন আমাকে দেয়। আমি ওই মুহূর্তে প্রদীপদাকে বলি যে, ‘আমি কনসার্টে আছি পরে কথা বলতে চাই।’ আমি এটা বলার পর প্রদীপদা বলেন তুমি যেখানে আছ সেখান থেকে বেরিয়ে এসে কথা বলো। কারণ বিধু বিনোদ চোপড়া তোমার সঙ্গে কথা বলতে চান। আর এরপরই আমার ফিল্মি কেরিয়ারের ভাগ্যের চাকা ঘুরে যায়। ফোনে কথা হয় বিধু বিনোদ চোপড়ার সঙ্গে এবং তিনি ফোনের ওপার থেকে আমাকে বলেন “তুমিই আমার ছবির পরিণীতা।” একদিকে ফোনের ওপার থেকে এমন একটা খবর, জীবনের এমন একটা প্রাপ্তি আর অন্যদিকে তখন এনরিকে স্টেজে গাইছে তাঁর বিখ্যাত গান ‘হিরো’। সবমিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয় যে আমার চোখে বয়ে যায় তখন আনন্দাশ্রু। হাত-পা কাঁপছে, বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলাম আমি রীতিমতো। সেই কথা আজও মনে পড়ে। আজ এতগুলো বছর পর যখন আবার এনরিকে মায়ানগরীতে ফের কনসার্টে আসছে তখন আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে পরে যাচ্ছে। কীভাবে তার কনসার্ট থেকেই আমার জীবনের মোড় ঘুরে গিয়েছিল তা আমার সারাটা জীবন মনে থাকবে।”

Advertisement

উল্লেখ্য, ২৯ এবং আগামী ৩০ অক্টোবর, বান্দ্রার কুর্লা কমপ্লেক্সের এমএমআরডিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে এনরিকে ইগলেসিয়াসের কনসার্ট। ‘দ্য হিরো’, ‘বায়লামোস’-এর মতো সুপারহিট গান উপহার দেওয়া গায়কের লাইভ অনুষ্ঠান দেখার জন্য মুখিয়ে রয়েছেন খোদ বিটাউনের তারকারাও। খবর, ভিআইপি টিকিটের দামই শুরু হচ্ছে ১৪-১৫ হাজার টাকা থেকে। অন্যদিকে সাধারণ টিকিটও অগ্নিমূল্য! ৭ হাজার টাকায় বিকোচ্ছে। তবে এনরিক অনুরাগীরা কার্পণ্য করতে নারাজ। তাই হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে কনসার্টের সব টিকিট। এমতাবস্থায় জানা গেল, দু’ দিনব্যাপী কনসার্টের অবসরে শাহরুখ খানের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন এনরিক ইগলেসিয়াস। শুধু বলিউড সুপারস্টার নয়, কিং খানের গোটা পরিবারের সঙ্গেই দেখা করবেন খ্যাতনামা লাতিন গায়ক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.