Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Yami Gautam

‘ধুরন্ধর’ আদিত্যকে নিয়ে বরাবরই নীরব স্ত্রী ইয়ামি গৌতম! আগেই জানিয়েছিলেন নিজের সিদ্ধান্তের কথা

২০২১ সালে গাঁটছড়া বাঁধেন দু'জনে। ২০২৪ সালে কোলে আসে ফুটফুটে শিশুপুত্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৬:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৬:৩২

options
link
‘ধুরন্ধর’ আদিত্যকে নিয়ে বরাবরই নীরব স্ত্রী ইয়ামি গৌতম! আগেই জানিয়েছিলেন নিজের সিদ্ধান্তের কথা zoom
সম্প্রতি দম্পতির সঙ্গে তাঁদের বাড়ি গিয়ে দেখা করেছেন পরিচালক রামগোপাল বর্মা।
Advertisement

বক্স অফিসে চলছে ‘ধুরন্ধর ২’ ঝড়। ‘ধুরন্ধর’-এর মতোই সিক্যুয়েলও নতুন নতুন মাইলস্টোন গড়ছে। সমস্ত কুশীলবদের ঘিরে উচ্ছ্বাস দেখা গেলেও সবচেয়ে বেশি প্রশংসা পাচ্ছেন দু’জন। একজন ছবির নায়ক রণবীর সিং, অন্যজন পরিচালক আদিত্য ধর। আদিত্যর স্ত্রী অভিনেত্রী ইয়ামি গৌতমকেও (Yami Gautam) ছবিতে দেখা গিয়েছে একটি চরিত্রে। সম্প্রতি দম্পতির সঙ্গে তাঁদের বাড়ি গিয়ে দেখা করেছেন পরিচালক রামগোপাল বর্মা। কিন্তু এত উচ্ছ্বাসের মাঝেও ইয়ামি নিজে কিন্তু নীরব স্বামী সম্পর্কে। কেন এমন সিদ্ধান্ত? একদা নিজেই জানিয়েছিলেন নায়িকা।

কী বলেছিলেন তিনি? তাঁকে বলতে শোনা গিয়েছিল, ”আমি সোশাল মিডিয়া সম্পর্কে খুবই ওয়াকিবহাল। এবং এই সময়টা সম্পর্কেও। আমার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু এটা আমার সচেতন সিদ্ধান্ত যে আমি সেখানে জানাতে যাব না প্রাতঃরাশে কী খেয়েছি। জানাব না আমি গতকাল জিমে গিয়ে চোট পেয়েছি কিনা। আমি আপনাদের কিছুই জানাতে চাই না।” আর এই সিদ্ধান্তের কারণেই স্বামী সম্পর্কেও সংবাদমাধ্যম বা সোশাল মিডিয়ায় মুখ খোলেননি ইয়ামি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন দু’জনে। ২০২৪ সালে কোলে আসে ফুটফুটে শিশুপুত্র। ‘ধুরন্ধর ২’ ছবিতে শাজিয়া বানোর চরিত্রে দেখা গিয়েছে ইয়ামি গৌতমকে। পাকিস্তানে লুকিয়ে থাকা এক স্পাই যে হামজাকে সাহায্য করছে, এমন এক তরুণীর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু আদিত্য যে তাঁর রিয়েল লাইফের স্বামী, তা এখনও পর্যন্ত বহু অনুরাগী জানেন না।

এদিকে পরিচালক রামগোপাল বর্মা সোশাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছেন তিনি গিয়েছিলেন তারকা দম্পতির সঙ্গে দেখা করতে। সঙ্গে একটি ছবিও তিনি শেয়ার করেছেন।

প্রসঙ্গত, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ভারতের সিনে ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়কারী হিসেবে শীর্ষস্থানে থাকা দক্ষিণী সিনেমাগুলিকে বড় অঙ্কের ব্যবধানে টেক্কা দিয়েছে। সেই তালিকায় ‘পুষ্পা ২: দ্য রুল’ (১৬৪.২৫ কোটি টাকা), ‘আরআরআর’ (১৩৩ কোটি টাকা), ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (১২১ কোটি টাকা) এবং ‘কেজিএফ ২’ (১১৬ কোটি টাকা)-এর মতো তাবড় সিনেমা রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.