Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Yaariyan 2

বলিউডে ‘গ্র্যান্ড এন্ট্রি’ যশের! প্রকাশ্যে ‘ইয়ারিয়া ২’র ঝলক, উসকে দিলেন ‘অরণ্য’ নস্ট্যালজিয়া

দিব্যা খোসলার সঙ্গে জুটি বেঁধে বলিউডে বড় ব্রেক বাংলার যশ দাশগুপ্তর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৩, ১৫:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৩, ১৫:৪৯

options
link
বলিউডে ‘গ্র্যান্ড এন্ট্রি’ যশের! প্রকাশ্যে ‘ইয়ারিয়া ২’র ঝলক, উসকে দিলেন ‘অরণ্য’ নস্ট্যালজিয়া zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘ইয়ারিয়া’। সেই ছবি বক্সঅফিসে খুব একটা ছাপ ফেলতে না পারলেও নবীন প্রজন্মের মনে দাগ কেটেছিল সিনেমার গান। আট বছর পর এবার সেই সিনেমারই সিক্যুয়েল আসতে চলেছে। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ‘ইয়ারিয়া ২’র টিজার। সেখানেই দেখা গেল যশ দাশগুপ্তকে। ঝলকে অভিনেতা উসকে দিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’র ‘অরণ্য’ নস্ট্যালজিয়া। যে চরিত্রে বাঙালির অন্দরমহলে তিনি মারাত্মক জনপ্রিয়তা লাভ করেছিলেন।

টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত যে বলিউডে পাড়ি দিয়েছেন, সে খবর আগেই মিলেছিল। বলিউড অভিনেত্রী দিব্যা খোসলার বিপরীতে তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন বাংলার যশ। একেবারে কর্পোরেট, আনরোম্যান্টিক স্বামীর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। স্ত্রী দিব্যার সঙ্গে বনিবনা না হওয়ার ঝলকও ধরা পড়ে। স্বামী-স্ত্রীর মধ্যে এমন দাম্পত্য রসায়ণ দেখে ভক্তদের অনেকেই আবার পাখি-অরণ্যকে শরণ করেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বলি তারকাখচিত ‘রকি রানি’র প্রিমিয়ার, ‘বাঙালির আত্মাভিমান’ ভুলতে না পেরে কী কাণ্ড ঘটান টোটা?]

তবে শুধু যশ নয়, এই ছবিতে রয়েছেন, জাভেদ জাফরির ছেলে মিজান জাফরি, লিলেট দুবে, টেলিভিশনের জনপ্রিয় মুখ পার্ল ভি পুরী। ছবিটি পরিচালনা করছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও। টিজার দেখেই বোঝা যাচ্ছে, ‘ইয়ারিয়া’ ছবির মতোই, ‘ইয়ারিয়া টু’-ও অন্যরকম একটা লাভস্টোরির গল্প বলতে চলেছে। এককথায়, টলিউডের পর এবার বলিউডেও যে এবার বড় ব্রেক পেতে চলেছেন যশ, তা টিজার দেখেই আন্দাজ করা গেল।

প্রসঙ্গত, বাংলায় যশের উল্লেখযোগ‌্য ছবির তালিকায় রয়েছে, ‘গ্যাংস্টার’, ‘ওয়ান’, ‘এসওএস কলকাতা’। এবার বলিউডে পাড়ি যশ দাশগুপ্তর। চলতি বছর ২০ অক্টোবর মুক্তি পাবে ‘ইয়ারিয়া টু’। প্রযোজনায় টি সিরিজ।

[আরও পড়ুন: বিধায়ক রাজের ‘আবার প্রলয়’-এ তৃণমূলের একঝাঁক তারকামুখ! সিরিজ দেখলেন মুখ্যমন্ত্রী?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.