Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬
Raj Subhashree child

বাবা রাজের কথা অবাক হয়ে শুনছে ছোট্ট যুবান, একরত্তির ভিডিওতে মুগ্ধ টলিপাড়ার তারকারা

ছেলেকে কী এত বোঝাচ্ছেন রাজ? দেখুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২০, ২৩:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২০, ২৩:০২

options
link
বাবা রাজের কথা অবাক হয়ে শুনছে ছোট্ট যুবান, একরত্তির ভিডিওতে মুগ্ধ টলিপাড়ার তারকারা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট একরত্তি। এক সপ্তাহও হয়নি পৃথিবীতে এসেছে। জন্মসূত্রেই তারকা তকমা পেয়ে গিয়েছে। উঠে এসেছে খবরের শিরোনামে। হবে না-ই বা কেন। বাবার নাম রাজ চক্রবর্তী (Raj Chakraborty) আর মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। টলিউডের তারকা দম্পতির প্রথম সন্তান যুবান চক্রবর্তী (Yuvaan Chakraborty)। শনিবারই ছেলে হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন রাজ। এবার ইনস্টাগ্রামে (Instagram) শেয়ার করলেন ছোট্ট যুবানের এই ভিডিওটি।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

My love Yuvaan❤️

A post shared by Raj Chakraborty 🇮🇳 (@rajchoco) on

[আরও পড়ুন: দিওয়ালিতেই মুক্তি পাবে ‘লক্ষ্মী বম্ব’, মোশন পোস্টার প্রকাশ করে জানালেন অক্ষয়]

ভিডিওতে ছেলেকে আদরে ভরিয়ে দিচ্ছেন রাজ। শান্ত শিশু অবাক হয়ে শুনছে বাবার সমস্ত কথা। বাড়িতে গিয়ে কী কী করতে হবে, ঠাম্মাকে কীভাবে ডাকতে হবে, কীভাবে দাদু-দিদাকে হ্যালো বলতে হবে, সবই কয়েক দিনের শিশুকে বোঝাচ্ছেন রাজ চক্রবর্তীকে। শান্ত ছেলের আবার প্রশংসাও করছেন রাজ। তাকে না ঘুমানোর পরামর্শ দিচ্ছেন। যাতে ছেলের সঙ্গে চুটিয়ে খেলতে পারেন। ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন টলিউডের (Tollywood) তারকারা। প্রশংসায় কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, সুদীপ্তা চক্রবর্তী, অনিন্দিতা বসু-সহ একাধিক টলিউড তারকা এবং তারকা দম্পতির অনুরাগীরা। 

ছেলের সঙ্গে নিয়ের একটি অ্যানিমেশন ভিডিও-ও শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। ভিডিওর নেপথ্যে রয়েছেন ‘হ্যাপি বার্থ ডে’র সুর। ভিডিওটি তৈরি করার জন্য সৌরভ দাসকে ধন্যবাদ দিয়েছেন রাজ।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Very good morning to everyone.. sketch and animated by #sauravdas Thank you #saurav it’s beautiful

A post shared by Raj Chakraborty 🇮🇳 (@rajchoco) on

[আরও পড়ুন:করোনা কালে বিপর্যস্ত বিনোদন জগৎ, সংসদে সরকারি ত্রাণের আরজি নুসরত জাহানের ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.