Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Deepika Padukone

‘নকল বেবি বাম্প, সব ভুয়ো’, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে সন্দেহ! মোক্ষম জবাব ‘মস্তানি’র

'দীপিকা পাড়ুকোন কি আদৌ অন্তঃসত্ত্বা?', উঠেছিল প্রশ্ন। কী জবাব দিলেন অভিনেত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১০:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১০:১৯

options
link
‘নকল বেবি বাম্প, সব ভুয়ো’, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে সন্দেহ! মোক্ষম জবাব ‘মস্তানি’র zoom
'দীপিকা পাড়ুকোন কি আদৌ অন্তঃসত্ত্বা?', প্রশ্ন উঠতেই কী বললেন নায়িকা?
Advertisement

২০২৪ সালে গণপতি উৎসবের আবহে প্রথমবার মাতৃত্বের ইনিংস শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন। বছর দুয়েক বাদে আবারও অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সম্প্রতি মেয়ে দুয়ার জন্মদিনে ম্যাটারনিটি ফটোশুটের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন ‘মস্তানি’। স্বামী-সন্তানের সঙ্গে সেসব সাদাকালো ফ্রেমে দীপিকার মাতৃত্বকালীন লাবণ্য যেন ঠিকরে বেরচ্ছিল। হবু সুপারস্টার মায়ের ছবি দেখে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিলেও নেটভুবনের একাংশ প্রশ্ন ছুড়েছিল, ‘দীপিকা পাড়ুকোন কি আদৌ অন্তঃসত্ত্বা, নাকি এটা নকল বেবি বাম্প?’ এহেন কটাক্ষ নজর এড়ায়নি নায়িকার। অতঃপর নিন্দুকদের উদ্দেশে মোক্ষম জবাব ছুড়়তেও পিছপা হলেন না ‘মস্তানি’।

“বিষয়টা কী অদ্ভূত না, সমাজে তারকাদের কীরকম চোখে দেখা হয়! মাতৃত্ব নিয়ে সব তারকা মিথ্যে কথা বলেন না। হয়তো কেউ কেউ বলেন,…”

এই অবশ্য প্রথম নয়। বছর দুয়েক আগেও স্ফীতোদর নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় দীপিকাকে। চব্বিশের লোকসভার আবহে রণবীরের সঙ্গে ভোট দিতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছিলেন অভিনেত্রী। সেসময়ে পোশাকের ভিতর থেকে হালকা বেবি বাম্প দেখে একাংশ প্রশ্ন ছুড়েছিল, নায়িকা কি আদৌ মা হচ্ছেন? কারণ সময়ানুযায়ী দীপিকার বেবি বাম্প এতটাও স্পষ্ট নয়। তবে এবার ক্যামেরার সামনে খুল্লমখুল্লা স্ফীতোদর দেখিয়েও কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে। তবে এবার আর চুপ থাকেননি দীপিকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Ranveer-Deepika share adorable family photos on daughter Dua's birthday
মেয়ে দুয়ার জন্মদিনে ম্যাটারনিটি ফটোশুটে রণবীর-দীপিকা

আরশিয়া মুরজানি নামে জনৈক অনুরাগী সেই মর্মেই এক ভিডিও পোস্ট করে নিন্দুকদের তুলোধনা করেছেন। যেখানে তাঁকে বলতে শোনা যায়, “রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ছবিগুলো এতই মিষ্টি যে এগুলো নিয়ে একটু কথা বলতেই হয়। বিষয়টা কী অদ্ভূত না, সমাজে তারকাদের কীরকম চোখে দেখা হয়! মাতৃত্ব নিয়ে সব তারকা মিথ্যে কথা বলেন না। হয়তো কেউ কেউ বলেন, আমি জানি না! কিন্তু দীপিকা পাড়ুকোন নিজের গর্ভাবস্থা নিয়ে মিথ্যে বলছেন না। তিনি যে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন, তা স্পষ্ট। এই সময়টা ওঁকে নিজের মতো উপভোগ করতে দিন।” আর অনুরাগীর ভাগ করে নেওয়া এহেন পোস্টেই লাইক ঠুকে সমর্থন জানানোর পাশাপাশি নিন্দুকদেরও জবাব দিলেন তিনি। অতঃপর মস্তানি যে একঢিলে দুই পাখি মারলেন, তা বলাই বাহুল্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arshia Moorjani (@arshiamoorjani)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.