সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি আনন্দে মেতে উঠেছে গোটা দেশ৷ সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেবরা সকলেই নিজেদের মতো করে পালন করছেন আলোর উৎসব৷ কিন্তু এই উৎসবের মরশুমেও বিতর্ক পিছু ছাড়ল না বলি অভিনেত্রী দিশা পাটানির৷ স্পোর্টস ব্রা’য়ের সঙ্গে লেহেঙ্গা পরে ছবি দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়ালেন টাইগার শ্রফের বান্ধবী৷ পড়লেন কড়া সমালোচনার মুখে৷
[পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সেন্সর বোর্ডের বিরুদ্ধে মামলা পহেলাজ নিহালনির]
আন্তর্জাতিক পোশাক প্রস্ততকারক সংস্থা কেলভিন ক্লেইনের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর দিশা৷ সম্প্রতি দীপাবলি শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন তিনি৷ ইতিমধ্যেই ছবিটি নজর কেড়েছে তাঁর অনুরাগীদের৷ ইনস্টাগ্রামে ঝড় উঠেছে লাইক ও শেয়ারের৷ এখনই ১৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে লাইকের মাত্রা৷ কিন্তু এই ছবি ঘিরেই বিতর্কের মুখে পড়তে হল অভিনেত্রীকে৷ ছবিটিতে একটি স্পোর্টস ব্রা’য়ের সঙ্গে লেহেঙ্গা পরে থাকতে দেখা গিয়েছে দিশাকে৷ এই পোশাক নিয়ে সমালোচকরা প্রশ্ন করছেন, ”কেন এমন ধরনের পোশাক পরেছেন দিশা?” কেউ আবার বলেছেন, “কি ধরনের অসভ্যতা এটা?” আবার কারো মত, “অন্তত দীপাবলিতে আপনার ব্রা’য়ের বিজ্ঞাপন করবেন না।”
[ফক্স স্টারের সঙ্গে পরপর তিনটি ছবির চুক্তি অক্ষয়ের]
যদিও, এই সমস্ত বিতর্কে কর্ণপাত করছেন দিশা৷ ছবিটিকে নিজ স্থানে রেখে, ডিলিট করে ফেলেছেন বিতর্কিত কমেন্টগুলি৷ তবে এই প্রথম বিতর্কের মুখে পড়লেন না দিশা পাটানি৷ এর আগেও একাধিকবার বির্তকের মুখে পড়েছেন তিনি৷ কখনও খোলামেলা পোশাক পরার জন্য, কখনও আবার অন্য কারণে। কিন্তু ব্যক্তি স্বাধীনতাকে মান্যতা দিয়ে কোনওভাবেই সমালোচকদের কথায় কান দেননি বলিউডের এই হট ডিভা৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার