Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Akshay Kumar

মার্কিন-ইরান সংঘাতে খিলাড়ির টুইস্ট! ট্রাম্পকে কটাক্ষ করতে অক্ষয়কে ‘অস্ত্র’ করল তেহরান

তিউনিসিয়া দূতাবাসের অফিশিয়াল এক্স হ্যান্ডল 'আই. আর. ইরান ইন তিউনিসিয়া' প্রোফাইলে জ্বলজ্বল করছে খিলাড়ির 'হে বেবি' সিনেমার এক দৃশ্য। যে মিম-খোঁচায় তোলপাড় নেটভুবন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৩:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৩:৩১

options
link
মার্কিন-ইরান সংঘাতে খিলাড়ির টুইস্ট! ট্রাম্পকে কটাক্ষ করতে অক্ষয়কে ‘অস্ত্র’ করল তেহরান zoom
ট্রাম্পকে কটাক্ষ করতে অক্ষয়কে 'অস্ত্র' করল তেহরান
Advertisement

অযাচিতভাবেই ইরান-আমেরিকা সংঘাতে ঢুকে পড়লেন অক্ষয় কুমার (Akshay Kumar)। একদিকে যখন পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের দামামা, তখন খিলাড়িকে টেনে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা তেহরানের। ইরানের তিউনিসিয়া দূতাবাসের তরফে বলিউড সুপারস্টারের ছবি দিয়ে তৈরি মিম শেয়ার করে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করা হয়েছে। সংঘাতের আবহে এহেন রসিক পোস্ট আপাতত দাবানল গতিতে ভাইরাল সোশাল মিডিয়ায়।

ইরানের দাবি, গত ৮ সেপ্টেম্বর হরমুজ প্রণালীর প্রবেশপথে তাদের ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর’ এক চালকবিহীন মার্কিন সাবমেরিন আটক করেছে। এমন আবহেই ট্রাম্পের কুশল-মঙ্গল জিজ্ঞেস করতে খিলাড়ির সিনেমার দৃশ্য দিয়ে তৈরি রসিক মিম অস্ত্র হিসেবে ব্যবহার করল ইরান।

তিউনিসিয়া দূতাবাসের অফিশিয়াল এক্স হ্যান্ডল ‘আই. আর. ইরান ইন তিউনিসিয়া’ প্রোফাইলে জ্বলজ্বল করছে খিলাড়ির ‘হে বেবি’ সিনেমার একটি দৃশ্য। যে পোস্টে উল্লেখ, ‘একটি ডুবোযান হারিয়েছেন। তেলের দামও ১০০ ডলারের কাছাকাছি। এদিকে নির্বাচনও ঘনিয়ে আসছে। কী খবর ট্রাম্প?’ ইরানি দূতাবাসের শেয়ার করা এহেন ব্যাঙ্গাত্মক পোস্টেই পেটে খিল ধরার জোগাড় নেটভুবনের। উল্লেখ্য, ইরানের দাবি, গত ৮ সেপ্টেম্বর হরমুজ প্রণালীর প্রবেশপথে তাদের ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর’ এক চালকবিহীন মার্কিন সাবমেরিন আটক করেছে। এমন আবহেই ট্রাম্পের কুশল-মঙ্গল জিজ্ঞেস করতে খিলাড়ির সিনেমার দৃশ্য দিয়ে তৈরি রসিক মিম অস্ত্র হিসেবে ব্যবহার করল ইরান। যে পোস্ট কিনা বর্তমানে চর্চার শিরোনামে। কারণ ওই মিমে অক্ষয়ের যেহেন রসিক অভিব্যক্তি দেখা গিয়েছে তা নিয়েই নেটভুবনে হইচই (যদিও ওই পোস্টের সত্যতা যাচাই করেনি সংবাদপ্রতিদিন ডিজিটাল)।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। মঙ্গলবার রাতে ইরানের ৫টি তেলের ট্যাঙ্কারে হামলা চালায় আমেরিকা। ভয়ংকর সেই হামলার ফুটেজ প্রকাশ্যে এনেছে মার্কিন সেনা। এদিকে হামলার পালটা জর্ডনে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে পরপর মিসাইল ছোড়ে ইরান। সবমিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত গুরুতর আকার নিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়েছে, গত দু’দিনে ইরানের রেভলিউশনারি গার্ড (IRGC) দু’বার মার্কিন রণতরীকে নিশানা করেছে। যদিও এই হামলায় মার্কিন রণতরীর কোনও ক্ষতি হয়নি। এরই জবাবে মঙ্গলবার ওমান উপসাগরে চারটি এমটি কাভিজ, চারমিনার, হরাইজন-১, রিয়েস্কো এবং হরমুজের খার্গ দ্বীপের কাছে এমটি দেরিয়া নামে ৫টি ট্যাঙ্কার। আমেরিকার দাবি, হামলার আগে নাবিকদের সতর্ক করে জাহাজ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই হামলার পরপরই আমেরিকাকে পালটা জবাব দেয় ইরানও। এমন যুদ্ধজর্জর আবহে ‘খিলাড়ি মিমে’ বিস্মিত নেটভুবনের একাংশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.